সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোুগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ আগস্ট বাংলাদেশ শিশু একাডেমির কার্যালয়ে রচনা, হামদ/না'ত প্রতিযোগিতা, আলোচনা সভা , পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
শিশু একাডেমির সুনামগঞ্জের কর্মকর্তা বাদল চন্দ্র বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল ) আনিসুজ্জামান শামীম, শিক্ষক মাওলানা নূর হোসেন, সদর উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, ইমাম মাওলানা তাজুল ইসলাম সংগীত প্রশিক্ষক শাহাব উদ্দিন, শিক্ষক শাহ মুশাহিদ আলম ফয়সল।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাাণে বিশেষ মোনাজাত পেশ করেন মাওলানা. নুর হোসাইন।
আলোচনা সভা শেষে পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেল পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়াও জেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও দিনটি উদযাপনে নানা কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন -শিশু কিশোরদের এখনই সময় দু জাহানের সরদার মহানবী হযরত মুহাম্মাদ (স:) দেখানো পথে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করা। তাহলেই একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলা যাবে।