সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ হাবিবুল্লাহ মঙ্গলবার এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. লিটন আহম্মদ ওরফে লিটন মিয়া। তাকে একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বল্লভপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি (পিপি) মো. শামসুর রহমান।
মামলার বিবরণে উল্লেখ রয়েছে, জেলার দোয়ারবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা ফরিদ আহমদের বাড়িতে গত বছরের ২৯ এপ্রিল ঘটনাটি ঘটে। ফরিদ আহমদের স্ত্রী সাবিনা আক্তার তাদের ছোট মেয়ে প্রমি আক্তারকে নিয়ে আগের দিন তাঁর বাবার বাড়ি বেড়াতে যান। সাবিনা আক্তারের বাবার বাড়ি একই উপজেলার যোগীরগাঁও গ্রামে। পরদিন সন্ধ্যায় সাবিনা আক্তার অসুস্থবোধ করলে তিনি চিকিৎসার জন্য স্থানীয় শ্রীপুর বাজারের পল্লী চিকিৎসক নাছির উদ্দিনের ফার্মেসিতে যান। সেখান থেকে ফেরার পথে মধ্যবাজারে আসার পর তাঁর ছেলে মিনহাজ দৌড়ে গিয়ে জানায় তাঁর মেয়ে তমা আক্তার (১৮) ফাঁস লাগানোর মতো ঝুলে রয়েছে। পরে ফরিদ মিয়াসহ অন্যরা বাড়িতে গিয়ে দেখেন তমা আক্তার রান্না ঘরের দরজার তীরের সঙ্গে হাঁটু ভাজ করা অবস্থায় ফাঁস দেওয়ার মতো করে রয়েছে। তমা আক্তারের শরীরে আঘাতের চিহ্ন ছিল। নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। জিহ্বা দাঁত দিয়ে চেপে ধরা এবং পড়নের সেলোয়ার খোলা ছিল।
এ ঘটনায় পরদিন ফরিদ আহমদ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত থাকায় লিটন আহমদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলাটির দীর্ঘ বিচারকার্য শেষে আসামি লিটন আহম্মদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

গোলাপগঞ্জে উন্নয়নের নতুন দিগন্তের স্থপতি ইউএনও

2

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

3

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

4

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

5

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

6

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

7

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

8

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের শক্তি

9

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছ

10

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

11

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

12

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

13

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

14

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

15

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

16

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

19

দোয়ারায় চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

20