সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও এস আলমের দায় সমন্বয়ের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী এস আলমের প্রভাবের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের কর্মকর্তা নিয়োগ বাতিল ও দায়-দেনা সমন্বয়ের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, সুনামগঞ্জ।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা খাইরুল বাশার এবং সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল মামুন। ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।



বক্তারা দাবি করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এস আলমের প্রভাবের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বরখাস্ত করা হোক। এছাড়া দেশের সব অঞ্চল থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে হবে।


গ্রাহক আলমগীর আহমেদ তালুকদার বলেন, ‘এস আলমের মাধ্যমে পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনা এবং জব্দ করা সম্পদ ব্যবহার করে ব্যাংকের দায়-দেনা সমন্বয় করার প্রয়োজন।’
বক্তারা আরও বলেন, যারা ব্যাংকের ভাবমূর্তি নষ্টে জড়িত, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।



মানববন্ধনে উপস্থিত ছিলেন ওলি আহমেদ, সোলেমান চৌধুরী, শিক্ষক ও গ্রাহক আমিনুল ইসলাম, জয়দর আলী, শফিকুল ইসলাম ধনু, জাকারিয়া স্টিল ফার্নিচারের স্বত্বাধিকারী জহুর আলী, জাকির হোসেন, গোলাপ আহমেদ, মোকাব্বির আহমেদ ও কবির হোসেনসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়

1

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও শিশু নিহত, আহত ৬

2

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

3

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

4

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

5

শাল্লায় চারপাশের ময়লা আবর্জনা সড়ানোর উদ্যোগ

6

জামালগঞ্জে পূজামণ্ডপে সম্প্রীতির বার্তা নিয়ে বিএনপি নেতা কাম

7

সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী শওকতের সমাবেশ

8

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

9

শেষ হলো জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাঠপর্ব

10

আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপ্র

11

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

12

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

বিনা উদ্ভাবিত আমন ধানের উন্নত জাতের চাষাবাদে কৃষকদের প্রশিক্

15

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

16

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

17

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

18

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে

19

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

20