সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা


স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড় নবগ্রাম রাজারগাঁওয়ে অবস্থিত শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলেও, কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদোত্তীর্ণ কমিটিকে বহাল রেখে  আরও তিন বছর মেয়াদ বৃদ্ধি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।


গত সোমবার অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির ওই সভার এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজারগাঁও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উদ্যোগে বুধবার বিকালে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম মন্দির প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভায় বক্তৃতা করেন মন্দিরের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মধুসুদন রায়, রাজারগাঁও গ্রামের নিরদ রায়, শ্রীবাস রায়, সুশেন রায়, অধীর রায়, মহেশ রায়, সুবল রায়, মনিন্দ্র রায়, লিটন রায়, যধুবর রায়, সুভাস রায়, আনন্দ রায়, অসিত রায়, অঙ্কুর রায়, কিরণ রায়, তপন রায়, পুণ্য রায়, ধুর্জয় রায়, রিপন রায়, ঝুমন রায়, কাজল রায়, গৌতম রায়, রতন রায়, বিষু রায়, দীপ্ত রায়, বিশাল রায়, আলয় চক্রবর্তী, নব কৃষ্ণ রায়, জীবন রায়, সুহেল রায়, জয় রায় ঝাবু রায়। 


বক্তারা বলেন, কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ পরিষদের সভা আহ্বান ছাড়াই, যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া অনৈতিক ও বেআইনি।


তারা অভিযোগ করেন অধিকাংশ সদস্যকেও জানানো হয়নি। বক্তারা বলেন, পূর্ববর্তী গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ ছিল দুই বছর এবং একই ব্যক্তি পরপর দুইবার দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু সম্প্রতি কয়েকজন সদস্যের সিদ্ধান্তে মেয়াদ তিন বছর করা হয়েছে-যা গোপনে এবং বিধি বহির্ভূতভাবে সম্পন্ন হয়েছে।


সভায় বক্তারা বলেন, জেলা প্রশাসক বরাবর ৩০.০৭.২০২৫ তারিখে দাখিলকৃত আবেদনে উল্লেখিত ৩টি শর্ত সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল ভঙ্গ করেন।


প্রতিবাদ সভায় বক্তারা মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটিকে 'অবাঞ্ছিত ঘোষণা' করেন এবং দ্রুত নতুন সাধারণ সভা ডেকে নিয়ম অনুযায়ী নতুন কমিটি গঠনের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

1

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

2

গোলাপগঞ্জে উন্নয়নের নতুন দিগন্তের স্থপতি ইউএনও

3

শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি

4

দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার কার্যক

5

শাল্লায় সাবেক এমপি মিফতাহ উদ্দীন চৌধুরী রুমির জনসমাবেশ ও লি

6

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সুনামগঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান

7

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক

8

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

9

সুনামগঞ্জ-১ নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াতের প্রার

10

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

11

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

12

ময়মনসিংহ কল‍্যাণ সমিতি'র উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

13

শাবিপ্রবিতে ভোক্তা অধিকারের বাস্তবতা ও চ্যালেঞ্জ বিষয়ক সেমিন

14

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

15

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

16

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টার উদ্ব

17

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

18

তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জের ‘জুলাইযোদ্ধা’ জ

19

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

20