সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার
টানা চার দশক ধরে নির্ভীক সাংবাদিকতা, সততা ও সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদান করেছে সুনামগঞ্জের সুহৃদ সমাজ। রবিবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এর আগে চলতি জানুয়ারি মাসে শহরের মুক্তারপাড়া এলাকায় সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এবং শহরতলীর নিজ গ্রাম ইব্রাহীমপুরে পৃথক পৃথক আয়োজনে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

সুনামগঞ্জের এই প্রবীণ সাংবাদিক দীর্ঘ কর্মজীবনে সত্য, ন্যায় ও দায়িত্বশীলতার আদর্শকে দৃঢ়ভাবে ধারণ করে সাংবাদিকতায় নিরলস পথচলা অব্যাহত রেখেছেন। পেশাগত দায়িত্ব পালনে তাঁকে নানা সময়ে মিথ্যা মামলা, হয়রানি, বঞ্চনা ও নির্যাতনের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হলেও কখনোই তিনি নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি।

সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের ১০ থেকে ২০ মার্চ পর্যন্ত ঢাকার দৃকপাঠ ভবনে আয়োজিত ১০ দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে দেশসেরা ১৩ জন সাংবাদিকের একজন হিসেবে তিনি বিশেষ সম্মাননায় ভূষিত হন, যা তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আজও দায়িত্ববোধকে পাথেয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই সংগ্রামী সাংবাদিক। তাঁর অবদান ও সমাজসেবামূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ রবিবার সন্ধ্যার অনুষ্ঠানে চতুর্থবারের মতো তাঁকে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, কবি কুমার সৌরভ, প্রথম আলো প্রতিবেদক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ‍্যাড. খলিল রহমান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরির অ‍্যাড. মাহবুবুল হাছান শাহীন, সুজনের সাংগঠনিক সম্পাদক, ব‍্যবসায়ী ও মানবাধিকার কর্মী নূরুল হাছান আতাহের, 
বাসস প্রতিনিধি মো. আমিনুল হক,
চ‍্যানেল-২৪ প্রতিনিধি এ আর জুয়েল, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণ বাবু দাস,  শিক্ষক ও উত্তর সুরমা উন্নয়ন পরিষদের সদস‍্য সচিব কে এম শামসুল আলম রাসেল, তুর্য দাস প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

1

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

2

সুনামগঞ্জের প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত

3

শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

4

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মত

5

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

6

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

7

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হব

8

শক্তিয়ারখলার ডুবন্ত সড়ক পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশা

9

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেটে দুদকের জিজ্ঞাসা

10

শাবিপ্রবিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সচেতনতামূলক অনুষ্

11

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

12

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

13

নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রসংসদ মানববন্ধন

14

শান্তিগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২৬

15

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের পূজামণ্ডপ পরিদর্শন

16

শান্তিগঞ্জে যুবদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

17

সিলেটে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

20