স্টাফ রিপোর্টার
শিল্পনগরী ছাতকে বিএনপির আয়োজনে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে পৌর শহরের মোড়ল কমিউনিটি সেন্টারের সামনে নেতাকর্মীরা মিছিল করে সমবেত হন। এরপর তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী (মিজান) বক্তব্য রেখে বলেন, ‘জুলাই—আগস্টে ঘটে যাওয়া ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।’ তিনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্ততি ত্বরান্বিত করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের শৃঙ্খলা ও সক্রিয়তার ওপর জোর দেন।
সমাবেশে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন এবং অন্যান্যের মধ্যে স্থানীয় নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।