সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

গণমিছিলে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবি

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঐতিহাসিক সাচনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে হাজারো জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, মাহবুবুর রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, রাজপথের মাহবুব ভাই, আমরা তোমায় ভুলি নাই’ স্লোগানে মুখরিত হয় সাচনা বাজার। 
মিছিলটি সাচনা বাজার প্রদক্ষিণ করে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।  
বক্তরা বলেন, আমরা বিগত সতের বছর জেল-জুলুম নির্যাতন সহ্য করে আন্দোলন করেছি। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। তিনি জামালগঞ্জ সহ নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার হাওরাঞ্চলের নারীদেরসহ সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বাম কানের পর্দা হারিয়েছেন। ১৭ বছর নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে রাজপথে আন্দোলন করেছেন। 
বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনে মাহবুবুর রহমানের বিকল্প নেই। মাহবুবুর রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। চূড়ান্ত মনোনয়নে মাহবুবুর রহমানকে দল মূল্যায়ন করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। মাহবুবুর রহমানকে চুড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে জোর দাবি জানাচ্ছি।  
উল্লেখ্য, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন চূড়ান্ত মনোনয়নের জন্য মিছিল মিটিং অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

3

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

4

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

5

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

6

ধামাইল উন্নয়ন পরিষদের সভা ও ধামাইল গানের আসর

7

মাতৃপূজা ও শারদ উপহার' বিতরণ করলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ড

8

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

9

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

10

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

11

বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল

12

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে সংবাদ স

13

জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান

14

পানিতে ডুবে প্রাণ হারাল ৩ বছরের ফারহান

15

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

16

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

19

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

20