সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়া গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের হাতে আটক হওয়ার পর হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আসির মিয়া। পরে স্থানীয়রা তাকে আটক করলেও স্বজনরা তাকে আবার ছিনিয়ে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
এরপর হ্যান্ডকাফ হাতেই ফেসবুক লাইভে এসে বিষয়টি প্রচার করেন আসির। তার ওই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে পুলিশ সুপারের নির্দেশে আসির মিয়াকে গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। সদর থানার ওসি রতন সেখের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, “হ্যান্ডকাফ নিয়ে পালানোর পর অভিযান চালিয়ে আসির মিয়াকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাকে শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত

1

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

2

জাপাকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে সরকার গঠনের সুযোগ দিতে দ

3

স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠ

4

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন আসামি গ্রেফতার

5

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

6

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

7

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

8

বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে: পাব

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

11

জুলাই আন্দোলনকে স্থিমিত হতে দেয়নি আমাদের সাহসী মেয়েরা: জেলা

12

তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

13

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

14

২০০ শিশুর জন্মদিন উদযাপন

15

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

16

দোয়ারাবাজারে বীর মুক্তিযুদ্ধার ঘর নির্মাণে বাধার অভিযোগ, নি

17

দোয়ারায় মোবাইল চুরি’র ঘটনার জের, দুইপক্ষে সংঘর্ষে আহত ৪৫

18

দোয়ারাবাজার শিশু পার্ক এখন গো-চারণ ভূমি।। নষ্ট হচ্ছে সরকারি

19

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

20