সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জ পুলিশের অভিযানে ৬০ কেজি গাজা জব্দ


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে একটি পিকআপ গাড়ী আটক করা হয়েছে। 
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কের সদরপুর ব্রীজের সামন থেকে একটি পিকআপ গাড়ি থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করে পুলিশ। 
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব তোফায়েল আহাম্মেদ এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার,জগন্নাথপুর সার্কেল এর তত্ত্বাবধানে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল আহাদ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ইসমাইল মিয়া, এএসআই (নিরস্ত্র) রুবেল আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাত সাড়ে ১২টার সময় শান্তিগঞ্জ থানাধীন ২নং জয়কলস ইউনিয়নের সদরপুর ব্রীজ সংলগ্ন সিলেট টু সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ গাড়ীকে সংকেত দিয়ে থামালে উক্ত গাড়ীর চালকসহ অজ্ঞাতনামা ৩/৪ জন রাস্তায় গাড়ী রেখে দৌড়ে পালিয়ে যায়। উক্ত পিকআপ গাড়ী তল্লাশী করে গাড়ীতে থাকা ০৪ (চার) টি চটের বস্তায় রক্ষিত ১২ (বারো) টি ০৫ কেজি ওজনের বড় গাঁজার পোটলায় সর্বমোট ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার এবং গাঁজা পরিবহনে পিকআপ গাড়ী (রেজি: নং-সিলেট মেট্রো-ন-১১-১০২২) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উক্ত ঘটনার সহিত জড়িত আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত আছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ জানান, রাতে বিশেষ অভিযানে আমরা বিপুল পরিমানের এই গাজার চালান আটক করতে পেরেছি। এই চালানের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

1

শিশু একাডেমির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

2

ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের ওয়ার্কশপ

3

‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

4

সংস্কার কাজের জন্য পানি সরবরাহ কেন্দ্র বন্ধের মধ্যেও ভ্রাম্য

5

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন ইয়াসীন খানের সমর্থনে উঠান বৈঠক

6

ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর

7

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর

8

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

9

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

10

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

11

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

12

তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

13

ছাতকের আ. লীগের নেতা আব্দুল মমিন গ্রেফতার

14

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

15

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

16

অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কমসুচীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

17

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে- এমপি কয়ছ

18

বিএনপি নেতা হারুনুর রশিদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত

19

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

20