সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির  উদ্যোগে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন নিয়ে বিশাল শোভাযাত্রাটি বের হয়। 
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ মিলন ও বিএনপি সাবেক  সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এড.নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক  পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শোভাযাত্রায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। 
এসময় শোভাযাত্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে আনন্দে মেতে ওঠে হাজারো নেতাকর্মী। ঢাক ঢোল পিটিয়ে আনন্দমুখর পরিবেশে নাচে গানে শোভাযাত্রা পালন করেন বিএনপির হাজারো নেতাকর্মী। 
সমাবেশে জেলা কমিটির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে বক্তারা  বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ৪৮ বছরে বিএনপি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে। আগামীতে দেশের মানুষের শান্তি শৃঙ্খলা ও কল্যাণমূলক কাজ করবে বিএনপি এটাই সবার প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

1

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

2

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

3

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

4

আগামী দিনে কাজের মধ্য দিয়েই আমাদের চেষ্টার প্রতিফলন দেখবেন:

5

দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় জেল হাজতে

6

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

7

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

8

সিলেটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

9

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

10

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

11

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

12

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

13

ভাগ্নেদের হামলায় মামু নিহত

14

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

15

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

16

৫ দফা গণদাবিতে শান্তিগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

17

জগন্নাথপুর–সুনামগঞ্জ সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

18

বিএসএফের গুলতে বাংলাদেশী এক গরু চোরাকারবারি নিহত

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20