সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা জুড়ে সুনামগঞ্জ আনসার ভিডিপির বৃক্ষ রোপণ

স্টাফ রিপোর্টার
গ্রামীণ আইনশৃঙ্খলা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের অংশগ্রহণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশের ৬৪টি জেলার সকল উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।


 এরই ধারাবিহকতায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ভাতাভোগী ভিডিপি সদস্যদের অংশগ্রহণে মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট  মোরশেদা খানমের সার্বিক তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয় প্রশিক্ষণ কার্যক্রম। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা পিটি, ড্রিলসহ বিভিন্ন শারীরিক, শৃঙ্খলামূলক ও সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।


এ সময় তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ভাতাভোগী ভিডিপি সদস্যরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রশিক্ষণ
পরিচালনা ও বাস্তবায়ন করেন সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ। এ কার্যক্রমের পাশাপাশি সুনামগঞ্জ জেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ বসতবাড়ি ও উপযুক্ত স্থানে এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার অঙ্গীকার করেছেন।

শৃঙ্খলা, সেবা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে প্রশিক্ষিত ভিডিপি সদস্যরা দেশের গ্রামীণ জনপদের নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন—এটাই এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষায় হাওরে পানি না থাকায় নৌকা বিক্রিতে ভাটা, ক্ষতির মুখে ব

1

ডাচ বাংলা ব্যাংক শাখার তারুণ্যে উৎসব

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

শাবিপ্রবিতে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে সচেতনতামূলক অনুষ্

6

আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে সিলেটে প্রস্তুতি সভা

7

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাই মিলে কাজ করার আহ্

8

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

9

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

10

সদর উপজেলায় লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন

11

সিলেট কোম্পানীগঞ্জের নতুন এসিল্যান্ড পলাশ তালুকদার

12

তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জের ‘জুলাইযোদ্ধা’ জ

13

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

14

জগন্নাথপুরের কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেমের রাজকীয় বিদায়

15

শান্তিগঞ্জে কৃষিজমি রক্ষার্থে ও খাসজমি দখলমুক্ত করতে সংবাদ স

16

সুনামগঞ্জে সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

17

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর

18

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

19

দেশসেরা হয়ে সুনামগঞ্জের মুখ উজ্জ্বল করেছে শুভমিতা

20