সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধি
শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার  দাবিতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৪সেপ্টেম্বর) বাদ জোহর উপজেলা জমিয়ত ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষিণ শেষে শান্তিগঞ্জ পয়েন্টে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী শান্তিগঞ্জ পয়েন্টে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ উপ্তিরপাড়ীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহাঙ্গীর খাঁনের পরিচালায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শায়খ মাওলানা ইছকন্দর আলী পার্বতীপুরী, উপজেলা জমিয়তের সিনিয়র  সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি মুফতি মুনাজির আহমদ, মাওলানা মহসিন উদ্দিন, মইনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মামুনুর রশীদ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল হক,অর্থ সম্পাদক জাকারিয়া মাহবুব, হাজী আব্দুল মজিদ মসজিদের ইমাম জমিয়ত নেতা হাফিজ জুবায়ের আহমদ, কামরুপদলং মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়া উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম,উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি ছালিক বিন রফিক, সাধারণ সম্পাদক মাহমুদল হাসান, ইসলামি আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ইমাম মুয়াজ্জিন পরিষদের শান্তিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ সহ প্রমুখ। 

বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “মাওলানা মুশতাকের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি এ ঘটনার দ্রুত বিচার না হয়, তবে জনমনে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করবে।” তারা অবিলম্বে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই তারা দেশের প্রধান উপদেষ্টা  ও আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

1

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম

2

সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হব

3

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহ

4

গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে ব

5

ডিস্ট্রিক্ট লেভেল কনসালটেশন ওয়ার্কসফ অনুষ্ঠিত

6

মধ্যনগরে তারেক রহমান'র ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

7

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা

8

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুনামগঞ্জে বিজয় মিছিল করেছে সদর উপ

9

দোয়ারায় প্রবাসীর জমি দখলে বাঁধা দেওয়ায় ছুরিকাঘাত

10

বালি মহাল ইজারা বাতিল ও নদীকে পরিবেশ সংকটাপন্ন এলাকার দাবি

11

‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

12

বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু

13

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

14

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

15

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

16

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

17

যাদুকাটায় বিজিবি ও প্রশাসনের অভিযানে বন্ধ অবৈধ পাড়কাটা, স্বস

18

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

19

১০ হাজার কর্মী ফ্রি নিবে মালেশিয়া সরকার: মন্ত্রী আরিফুল হক

20