সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ–৩ আসনে এবি পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দিলেন তালহা


শান্তিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ সৈয়দ তালহা আলম। আজ প্রথমে জগন্নাথপুর উপজেলা এবং পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল সম্পন্ন করা হয়।

মনোনয়ন দাখিলের সময় সৈয়দ তালহা আলমের সঙ্গে উপস্থিত ছিলেন পাথারিয়ার বিশিষ্ট ব্যক্তি নান্নু মিয়া সাহেব, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালেকউদ্দিন সাহেব, জয়কলস ইউনিয়নের হাফিজ আতিকুর রহমান, ২৪-এর জুলাই যোদ্ধা মহুয়া আক্তার কলি এবং তরুণ ব্যবসায়ী সারোয়ার আহমেদ। বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের এই উপস্থিতি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় সৈয়দ তালহা আলম বলেন,
“আমরা জুলাই স্পিরিটে বিশ্বাস করি। বাংলাদেশের স্বপক্ষের শক্তি হিসেবে আগামী দিনে সুনামগঞ্জ–৩ আসনকে নতুনভাবে সাজিয়ে তুলতে চাই—যেখানে ন্যায়, সুযোগ ও মর্যাদা নিশ্চিত হবে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির ব্যানারে সৈয়দ তালহা আলমের মনোনয়ন দাখিল সুনামগঞ্জ–৩ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে তরুণ নেতৃত্ব, জুলাই আন্দোলনের চেতনা এবং স্থানীয়ভাবে পরিচিত মুখদের সমর্থন তাঁর প্রার্থিতাকে আরও দৃশ্যমান করেছে।

উল্লেখ্য, সৈয়দ তালহা আলম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ–৩ এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। এবি পার্টির হয়ে তাঁর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকায় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

1

চাঁদাদাবির অভিযোগ: স্বেচ্ছাসেবকলীগ নেতার ছুরিকাঘাতে গুরুতর আ

2

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

3

শাল্লার সামাজিক নিরাপত্তা এবং ক্ষুদ্রঋণ ও আর্থ-সামাজিক কার্য

4

শান্তিগঞ্জে ২ কেজি গাঁ`জাসহ মা`দক ব্যবসায়ী আ`টক

5

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

6

গণভোট না মানা মানে জাতির সাথে তামাশা করা,জাতি ফ্যাসিবাদ চায়

7

ঔষধ কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিত

8

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

9

দিরাইয়ের ৯ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

10

ধর্মপাশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

11

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

12

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

13

দু’জন শিক্ষক দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

14

আ.লীগ এদেশের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

15

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

16

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

17

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

18

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

19

লঞ্চঘাটে যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশা

20