সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মরণে লিগাসি অব জুলাই শিরোনামে সুনামগঞ্জ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। 
৫ আগস্ট বুধবা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লেগাসি অব জুলাই’ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। 
সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


কাজীর পয়েন্ট থেকে যাত্রা শুরু করে রানাররা ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে পাঁচ কিলোমিটারের এই ম্যারাথন সমাপ্ত করেন। এতে সুনামগঞ্জ পৌরসভার বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথন চলাকালীন অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। 
এ সময় রাজপথ ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন সময়োপযোগী ও উত্তাল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুস সাত্তার মো. মামুন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, মিডিয়া সম্পাদক মাসুদ আহমদ এবং ছাত্রশিবির সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি আজিজুর রহমান।
ম্যারাথন শেষে সুনামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সমাপনী বক্তব্য দেন জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম। তিনি ছাত্র-জনতার বিপ্লবের চেতনা ধরে রাখতে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকার আহ্বান জানান। তার বক্তব্যের মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে এই ম্যারাথন কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে দুপক্ষের সংঘর্ষে আহত ১২

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

3

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

4

ধর্মপাশায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

5

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

6

‘নজরুলের সাহিত্য বাঙালির মুক্তি ও দ্রোহের চেতনা’

7

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে জামালগঞ্জে খাল পুনঃখনন

8

আড়াই কোটি টাকার সরকারী ৪টি নৌ এম্বুলেন্স

9

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

10

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

11

জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের যাতায়াত কাজের উ

12

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

13

শান্তিগঞ্জে অ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা

14

ছাতকে এসএমসি স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন: টিকাদান কর্মসূচি

15

মধ্যনগরে যাত্রীবাহী নৌকাডুবি, এক বৃদ্ধার মৃত্যু

16

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

17

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

18

১২ ঘণ্টার আল্টিমেটাম সুবিপ্রবি ও টেক্সটাইল ইনস্টিটিউট শিক্ষা

19

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

20