সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

পশ্চিম নতুন পাড়ায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনে পৌরসভার উদ্যোগ


স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম নতুন পাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে পৌরসভা।

রবিবার পৌর প্রশাসকের নির্দেশনায় পৌরসভার কর্মীরা এলাকার ড্রেন পরিষ্কার ও পানি চলাচলের পথ সচল করার কাজ শুরু করেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব জানান, পশ্চিম নতুন পাড়া, জামতলা ও জামাইপাড়া এলাকার প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছেন। সামান্য এক থেকে দুই ঘণ্টার বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। তিনি বলেন, এই ড্রেনটিই আমাদের এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ। এটি সচল হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার জাহাঙ্গীর আলম বলেন, পৌর প্রশাসকের নির্দেশে আপাতত অস্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করার জন্য পৌরসভার প্রতি দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

1

তাহিরপুরে উপজেলা শিক্ষা অফিসারকে হয়রানির অভিযোগ

2

বিনার নতুন জাত নিয়ে কৃষক প্রশিক্ষণ

3

বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত

5

জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আহত ৮

6

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

7

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

8

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

9

শাবির কেন্দ্রীয় এলামনাই গঠনের সভা ২৭ সেপ্টেম্বর

10

কামরুলের লিফলেট বিতরন ও জনসভায় জনতার ঢল

11

দুর্বাকান্দা গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

12

গরু চোরাকারবারিদের গুলিতে আহত বিজিবি নায়েক

13

বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক তরুণের মৃত

14

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

15

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, এক জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

16

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড

17

শান্তিগঞ্জে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

18

সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন পথচলা

19

দিরাই বিএনপিতে ফের উত্তাপ, এমপিকে ঘিরে ‘সিন্ডিকেট’ অভিযোগ

20