সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
তাহিরপুর শ্রী শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ২ টায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব  দীপঙ্কর বণিকের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হস্তক্ষেপে কিছুদিন আগে  তাহিরপুর শ্রী অদ্বৈত মন্দিরের ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে করুণা সিন্ধু চৌধুরী বাবুল কে সভাপতি ও কানন বন্ধু রায়কে সাধারণ সম্পাদক করা হয়।পরবর্তীতে মন্দির পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা বলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। নবগঠিত কমিটির সদস্যরা স্থানীয় কারো সাথে আলাপ আলোচনা না করেই তাদের ইচ্ছেমতো নিজেদের লোকদেরকে কমিটি গঠন করায় ক্ষুব্ধ এলাকাবাসী। ১০ জন উপদেষ্টা সহ ৬০ সদস্যদের কমিটি গঠন করায়  স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। 
এব্যাপারে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন,এই কমিটি ভেঙে নতুন পুরাতন ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে নতুন করে কমিটি গঠন করা হোক। নিজেদের ব্যাক্তিগত কমিটি দিয়ে মন্দির পরিচালনা করতে চাইলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সবাইকে নিয়ে সবার উপস্থিতিতে মন্দির পরিচালনা করতে  এই কমিটি ভেঙ্গে
সুন্দর কমিটি গঠনের দাবি জানানো হয়।
এবিষয়ে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ন আহবায়ক শঙ্কর কুমার দাশ, অদ্বৈত ভক্তনুরাগী জয়ন্ত রায়,পংকজ দেবনাথ, নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

মো. মিজানুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় রেডক্রিসেন্টের দো

2

তাহিরপুরে ২৪টি ইলেকট্রিক বিস্ফোরক ডেটোনেটর উদ্ধার

3

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর শাল্লায় বিক্ষোভ

4

সুবিপ্রবির নবীনবরণ অনুষ্ঠান

5

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

6

জেলা যুবদল নেতা আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

7

ছাতকে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার

8

১০ হাজার কর্মী ফ্রি নিবে মালেশিয়া সরকার: মন্ত্রী আরিফুল হক

9

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

10

অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর

11

বিশ্বম্ভরপুরের বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

12

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

13

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে সরকার গঠন করবে

14

দোয়ারায় খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

15

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

18

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

19

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

20