সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেটে দুদকের জিজ্ঞাসাবাদ


স্টাফ রিপোর্টার
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে জি'জ্ঞা'সা'বাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে দুদক সিলেট কার্যালয়ে তাকে প্রায় দুই ঘন্টা জি'জ্ঞা'সা'বাদ করা হয়েছে। তার বি'রু'দ্ধে বিভিন্নভাবে অ'বৈ'ধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়াসহ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। 

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুদক সূত্রে জানা জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে দুদক সিলেট কার্যালয়ে আসেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় তার সঙ্গে আর কেউ ছিলেন না। পরে জি'জ্ঞা'সা'বাদ শেষে বেলা ১২টার দিকে দুদক কার্যালয় থেকে বের হয়ে যান তিনি। 

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফী মোহাম্মদ নাজমূস সাদাত বলেন, তার বি'রু'দ্ধে একটি অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলছে। তদন্তের জন্য তাকে দুদক সিলেট কার্যালয়ে ডাকা হয়েছিল। বৃহস্পতিবার তাকে জি'জ্ঞা'সা'বাদ করা হয়েছে। 

তিনি আরও বলেন, তার বি'রু'দ্ধে বিভিন্নভাবে অ'বৈ'ধ সম্পদ অর্জন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প থেকে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। সাবেক এই মন্ত্রীর সঙ্গে তার ভাগনে, ভাতিজাসহ আরও অনেকেই জড়িত থাকার অ'ভি'যো'গ রয়েছে। অ'ভি'যো'গটির প্রাথমিক পর্যায়ের তদন্ত চলছে।

এছাড়াও জি'জ্ঞা'সা'বা'দে তার স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তা রাফী মোহাম্মদ নাজমূস সাদাত। 

উল্লেখ্য, ছাত্র-জনতার ওপর হা'ম'লার অ'ভি'যো'গে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের হাফিজ আহমদ বাদী হয়ে দায়ের করা একটি মা'ম'লায় গত বছরের ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রে'ফ'তার করে পুলিশ। পরে তাকে কা'রা'গা'রে পাঠানোর নির্দেশ দেন আদালত। কা'রা'গা'রে থাকা অবস্থায় ৫ অক্টোবর সকালে এম এ মান্নান অসুস্থতাবোধ করেন। পরে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাবস্থায় ৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুরের আদেশ দেন। জামিন পাওয়ায় পরদিন ১০ অক্টোবর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই মুক্তি পেয়ে বাড়ি ফিরেন তিনি। এর পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

1

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

2

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

3

সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার উপর হামলা,

4

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

5

মো. মিজানুর রহমান চৌধুরীর রোগমুক্তি কামনায় রেডক্রিসেন্টের দো

6

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম

7

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

8

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের

9

ধর্মপাশা উপজেলায় জাসাসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

10

মাদক প্রতিরোধে উদ্যোগ নিয়েছে ইব্রাহীমপুরবাসী

11

রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে: বাণিজ্য

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্টার জন্য দাঁড়িপাল্লায় ভোট

16

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

17

শ্রী অদ্বৈত মন্দিরের পরিচালনা কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধ

18

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আনিসুল হক

19

নাগরিক টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন নাসিম

20