সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘের নামে কোন আধিপত্যবাদ দেশ প্রেমিক জনতা মেনে নিবেনা


সুনামগঞ্জ প্রতিনিধি

জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন চুক্তি বাতিল ও তাদের সকল কার্যক্রম বন্ধ দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান কর্মসূচী পালন করা হয়। 

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড.মো: ইলিয়াস আহমদ বরাবর স্মারকলিপি প্রধান শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

তিনি স্মারকলিপির দাবিসমুহ উত্তাপণ করে সাংবাদিকদের বলেন,গাজায় যখন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শিশু ও নারীদেরকে নির্বিচারে হত্যা করছে, খাবার ও  পানি সরবরাহ বন্ধ করে ইতিহাসের ঘৃণ্য বর্বরতা চলছে সেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থা কোন কাজ বা পদক্ষেপ গ্রহণ না করে আমাদের শান্তিপ্রিয় দেশে এসে মানবাধিকারের সবক দেয় সেটি নিসন্ধেহে দুরভিসন্ধিমূলক। বাংলাদেশ যেখানে বিগত ১৭বছর আওয়ামি ফ্যাসিস্টদের নির্যাতন ও তান্ডবের সময় তাঁরা কোথায় ছিল। এখন যখন দেশে শান্তির সুবাতাস বইছে সেখানে তাদের অফিসের কোনো প্রয়োজন নেই, তাই দেশের শান্তিপ্রিয় জনগণ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের এই অফিস কখনো মেনে নিবেনা।

জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্বের দেশে দেশে মুসলামনের উপর নির্যাতন নিপিড়ন বন্ধ করতে যে জাতিসংঘ ব্যর্থ এমন সংস্থার কোন অফিস বাংলাদেশে আমরা দেখতে চাইনা। অবিলম্বে চুক্তি বাতিল করার জন্য ড. ইউনুস সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন নতুবা জমিয়ত আরো কঠোর কর্মসুচী দিয়ে রাজপথে নামবে। জাতিসংঘের নামে পশ্চিমা আধিপত্যবাদ দেশবাসী মেনে নিবেনা ইনশাআল্লাহ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহসাধারন সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা তাফাজ্জুল হক্ব, মাওলানা ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক মাওলানা আরশদ নোমান ইচ্ছারচরী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আবুল কাসেম সাইদ, শাল্লা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইকরাম হোসাইন, সুনামগঞ্জ পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, যুব বিষয়ক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক্ব, জমিয়তেনেতা মাওলানা জাহাঙ্গীর আলম খান, মাওলানা ফখর উদ্দিন, ক্বারী আহমদ শফী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তাহা হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হেলাল আহমদ, পৌর যুব জমিয়তের সভাপতি মাওঃ হাসান আহমদ দুলাল, সেক্রেটারি আসাদ আহমদ,  শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সভাপতি গাজী আবুল কালাম, পৌ যুব জমিয়তে সভাপতি মাওলানা হাসান আহমদ দুলাল, সেক্রেটারী মাওলানা আসাদ আহমদ, পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদ ফারাবী প্রমুখ।
সমাবেশে বক্তাগণ বলেন বিশ্বের দেশে দেশে যে জাতিসংঘ হত্যা,খুন ও মানবাধিকার রক্ষা করতে পারেনা সেই ব্যার্থ জাতিসংঘের অফিস বাংলাদেশে হতে দেওয়া হবেনা। বক্তারা জেলা জমিয়তের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুনামগঞ্জ ১ আসনে দলের ঘোষিত সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেবের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মুনাযাত পরিচালনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

1

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কামরুল

2

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

3

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

4

সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

5

গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে ব

6

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

7

জেলা ইউনিটের ‘মডেল ব্রাঞ্চ’র উদ্বোধন

8

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

9

রায়পাড়া ও সোমপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি গঠন

10

বিজিবি’র টহলদলের উপর হামলায় ৫জন গ্রেফতার

11

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

12

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

13

অধ্যাপিকা হামিদা রহমানের২০ তম মৃত্যুবার্ষিকী পালিত

14

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

15

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাই মিলে কাজ করার আহ্

16

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

17

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

18

জগন্নাথপুরে প্রেমে ব্যর্থ হয়ে দেওয়ালে প্রেমিকার ছবি, প্রেমিক

19

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও পরিদর্শন

20