সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্নাম হয় এমন কিছু করলে ‎ছাড় দেয়া হবে না


স্টাফ রিপোর্টার
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক' সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,আজকে আমাদের ছাতক পৌরসভা এবং উপজেলার সকল নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। 

আমাদের ছাতক পৌরসভা শহরে প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করেছি। আজকে আমরা যে উচ্ছাস জনগণের মাঝে দেখেছি। আমরা আশা করি, আমাদের ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমরা ছাতক এবং দোয়ারাবাজার উপজেলার প্রতিটি গ্রামে, পাড়ায়-মহল্লায় ধানের শীষ প্রতিকের দাওয়াত আগামী ১৫ দিনের মধ্যে  পৌঁছে দেব ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে বিশাল শো- ডাউনের মধ্য দিয়ে ছাতক পৌর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে বিএনপির সমাবেশে বক্তব্যেকালে ইনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৫ আসন সহ বাকি ৪ টি আসনেই ধানের শীষের দাওয়াত ঘরে-ঘরে পৌঁছে দেয়া হবে এবং   আমরা সম্পূর্ণ আশাবাদী ৫ টি আসনেই ধানেরশীষকে  বিজয়ী করতে পারবো।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ২৬ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। 
পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন,বাংলাদেশে পিয়ার পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি। দলের একাধিক প্রার্থীর বিষয়ে তিনি বলেন,বিএনপি একটি বড় দল। এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে অনেক প্রার্থী থাকবেন। তবে আমাদের দলের হাইকমান্ড চুল-ছেঁড়া বিশ্লেষণ করছেন।ইনশাআল্লাহ যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আশা করছি।

বক্তব্য প্রদানকলে সভামঞ্চে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির  যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন,সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা ছায়াদুজ্জামান,আবুল হোসেন,আতাউর রহমান এমরান প্রমুখ উপস্থিত ছিলেন। 

দুপুর থেকে লিফলেট বিতরণে  বিএনপি ও  অঙ্গ- সহযোগী 
সংগঠনের নেতা- কর্মীরা মিছিল সহকারে এসে যোগ দিয়েছেন। উপজেলার সকল ইউনিয়ন ও পৌর সভার  সকল ওয়ার্ড থেকে পৃথক -পৃথক  ব্যানারে মিছিল নিয়ে আসা হয় মড়ল কমিউনিটি সেন্টারের পাশে। এখান থেকেই  ৪ টার সময় লিফলেট বিতরণ ও মিছিল শুরু করা হয়।  এ সময়  হাজার-হাজার নেতা-কর্মীদের মিছিলে ছাতক শহর যেন একটা মিছিলের নগরীতে পরিনত হয়।
মিছিল ও লিফলেট বিতরণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে  বক্তব্য রাখেন কলিম উদ্দিন আহমেদ মিলন।  তিনি আরো বলেন,দলের কোন দুর্ণাম হয় এমন যদি কেউ করে থাকেন এধরণের কাউকে ছাড় দেয়া হবেনা। এজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল রেফারীজ এসোসিয়েশন’র আজীবন সদস্য রফিকুল ইসলাম সজিব

1

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

2

বিএনপি সরকার গঠিত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দল প

3

দোয়ারাবাজার সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক ৪, পলাতক

4

বিসিবির কাউন্সিলর নির্বাচিত হলেন দেওয়ান গনিউল সালাদীন

5

শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

6

তাহিরপুরে নবাগত (ইউএনও)’র সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিম

7

হবতপুর গ্রামে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ সম্পন্ন

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

10

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

11

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

12

জামায়াতে ইসলামী চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে চায়: আব্দুস সালা

13

শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দির পরিচালনার জন্য ৪১ সদস্য অস্থ

14

বিএনপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

17

খানাখন্দে ভরপুর, জরাজীর্ণ দোয়ারাবাজার

18

জুলাই শহীদদের স্মরণে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন

19

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসে

20