সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Mar 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক


স্টাফ রিপোর্টার
সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব বিকাশে তরুণ প্রজন্মের ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগ।

সংগঠনের সদস্য, কবি ও লেখক সুকেন্দু সেনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য ও সুনামগঞ্জ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী, সংগঠনের সদস্য ও কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন, একুশে থিয়েটারের সভাপতি পল্লব্য ভট্টাচার্য্য এবং জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
বক্তারা বলেন, একটি সচেতন, মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে হলে তরুণদের নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে বিভিন্ন সংগঠনকে আরও সমন্বিতভাবে কাজ করার আহŸান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে হলে সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে। আর সেই আন্দোলনের নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে নিয়মিত আলোচনা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাÐ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন সংগঠনের তরুণ-তরুণীরা তাদের মতামত তুলে ধরে বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য তরুণদের সংগঠিত করা, সাংস্কৃৃতিক চর্চার সুযোগ সৃষ্টি এবং নেতৃত্ব বিকাশে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
এ সময় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন জেলা উদীচী ও একুশে থিয়েটারের সাংস্কৃতিক কর্মীরা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির তরুণ-তরুণী, বাংলাদেশ মহিলা পরিষদের তরুণী সদস্য, কর্ণিকা মুক্ত স্কাউটস দলের সদস্য এবং যুবফোরামের তরুণ-তরুণীরা। গোল টেবিল বৈঠকের সঞ্চালনা করে সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের পাগলা বাজারে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মা

1

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

2

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

3

হতাশ হবেন না, প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত নয়: মিজান চৌধুরী

4

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

5

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদ

6

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

7

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

8

তাজউদ্দীন আহমদ জন্ম শতবার্ষিকীতে সুনামগঞ্জের ‘জুলাইযোদ্ধা’ জ

9

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

10

আমরা গণতন্ত্রের বিজয় দেখতে চাই নির্বাচনের মাধ্যমে: কয়ছর এম

11

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

12

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

13

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

14

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠান

15

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

16

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

17

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

18

বাষিক সুরমা যুব ফোরাম সমাবেশ অনুষ্ঠিত

19

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

20