সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি


 জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এতে বিদ্যুৎ চুরিকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যখন থেকে জগন্নাথপুরে ব্যাটারি চালিত গাড়িগুলোর আগমন ঘটেছে, তখন থেকেই বিদ্যুৎ চুরি বৃদ্ধি পেয়েছে। তাই গ্রাহকদের লোডশেডিং সমস্যা থেকে রেহাই দিতে বিদ্যুৎ চুরি রোধে অভিযান চলছে।
জগন্নাথপুর বিদ্যুৎ অফিস সূত্র জানান, আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ জগন্নাথপুর উপজেলার জন্য নির্দিষ্ট হারে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকেন। যা দিয়ে জগন্নাথপুর বাসীর বিদ্যুৎ চাহিদা পূরণ হওয়া সম্ভব। তবে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরির কারণে প্রতিনিয়ত বিদ্যুতের ঘাটতি দেখা দেয়। ফলে লোডশেডিং হচ্ছে। আমরা গ্রাহকদের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ করতে চাই। কিন্তু বিদ্যুৎ চুরির কারণে তা হয়ে উঠছে না। তাই বিদ্যুৎ চুরি রোধে আমাদের অভিযান চলমান রয়েছে।
তারা জানান, গত প্রায় এক মাস আগে সবচেয়ে বড় বিদ্যুৎ চুরি আমরা সনাক্ত করেছি। এছাড়া প্রতিনিয়ত অভিযানে ছোট-খাটো বিদ্যুৎ চুরি রোধ করছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গত ৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১২:৩১ মিনিটে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আবদুল আলীর ছেলে জাহাঙ্গীর আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদের নেতৃত্বে জাহাঙ্গীর আলীর ব্যাটারি চালিত ইজিবাইকের চার্জিং এর গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৪টি টমটম ২ টি ইজিবাইক ও ৩ টি ইলেকট্রিক কাভার্ড ভ্যান সহ ২৯টি গাড়ি অবৈধভাবে বাইপাস বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জিং এর দায়ে তার বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয় ।
তার সংযোগে ১০ কিলোওয়াট লোড বরাদ্দ থাকলেও দীর্ঘদিনের রিচার্জ প্যাটার্ন ব্যবহৃত লোডের কোন সামঞ্জস্যতা না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সন্দেহ হলে এ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে জাহাঙ্গীর আলী ২৯ টি ব্যাটারি চালিত গাড়িতে মিটার বাইপাস করে একাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপন করে ভাড়ায় গাড়ি চার্জ করে হাতেনাতে ধরা পড়েন এবং তিনি দায় স্বীকার করেন। পরে বিদ্যুৎ চুরির সকল আলামত সহ জাহাঙ্গীর আলীর বিরুদ্ধে মিটার হতে রেকর্ডকৃত ডাটা নিরীক্ষা করে বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ২২ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ১০ অক্টোবর শুক্রবার জগন্নাথপুর আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ জানান, জাহাঙ্গীর আলীর বিরুদ্ধে মামলা দায়ের পর তিনি আদালতে আত্ম-সমর্থন করে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করছেন। এছাড়া বিদ্যুৎ চুরি রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

1

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

2

শান্তিগঞ্জে কার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

3

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

4

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

5

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

6

ছাতক থানা পুলিশের বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার

7

তাহিরপুরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

8

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

9

ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুম

10

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

11

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

12

শান্তিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

13

সুনামগঞ্জ মহাসড়কে মৃত্যুর মিছিল-অদক্ষ ও মাদকাসক্তি চালকদের ক

14

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত

17

শাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের সাথে পূবালী ব্যাংকের প্রতিনিধি দ

18

জাতীয় পার্টির উপজেলা ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়ন গণদাবীতে

19

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

20