স্টাফ রিপোর্টার:
শ্রী শ্রী অদ্বৈত মন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
আগামী ( ২৭ ডিসেম্বর) শনিবার বেলা ১১ টায় তাহিরপুরে অবস্থিত শ্রী শ্রী অদ্বৈত মন্দির প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হবে।
শ্রী শ্রী অদ্বৈত মন্দির পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মধুসূদন রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, সারাদেশ ব্যাপী তাহিরপুরের অবস্থিত শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে সুনাম রয়েছে। দেশ বিদেশের হাজারো ভক্তবৃন্দ এই মন্দিরে এসে সমাগম হন। মন্দিরে সুনাম অক্ষুন্ন রাখতে নতুন পরিচালনা কমিটি গঠন করে মন্দিরের উন্নয়ন সহ নিরাপত্তা জোরদার ও সুনাম ধরে রাখতে সবাইকে সচেতন থাকার কথা জানান।আগামী ২৭ ডিসেম্বর নতুন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।