সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

তাহিরপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর- জামালগঞ্জ- ধর্মপাশা- মধ্যনগর) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক করেন।

সোমবার (১০ নভেম্বর) লাউড়েরগড় বাজারে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয় নিশ্চিত করতে ওই এলাকার স্থানীয় ভোটারের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান করা হয়।  


এসময় প্রধান অথিতির বক্তবে কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও বিএনপি’র ধানের শীষ মনোনিত প্রার্থী আলহাজ¦ আনিসুল হক বলেন, ‘আমরা একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে হাওরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। ‘আমরা সেই ৩১দফা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।’ তিনি আরোও বলেন- সুনামগঞ্জ-১ আসনটি হাওরবেষ্টিত এলাকা, এখানে উন্নয়ন হবে মানুষের অংশগ্রহন ও সম্প্রীতির ভিত্তিতে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের রাজনীতি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
এসময় বাদাঘাট ইউনিয়নের সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার, উত্তর বড়দল ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সাংবাদিক

1

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

2

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

6

কাব্যগস্থ 'দর্পণে দেখা আলোর আকুতি' বইয়ের মোড়ক উন্মোচন

7

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

8

দোয়ারাবাজারে টাইফয়েড টিকাদান কর্মসূচীর উদ্বোধন

9

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

10

শাবিপ্রবি প্রেসক্লাবের সাথে ক্যারিয়ার ক্লাবের মতবিনিময়

11

বিনা উদ্ভাবিত আমন ধানের উন্নত জাতের চাষাবাদে কৃষকদের প্রশিক্

12

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

13

ব্যারিস্টার আবিদের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট ব

14

দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে দোকান ভাংচুর ও

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা

17

জেলা যুবদলের নেতা আমিনুর রশিদ আমিনের মাতার মৃত্যুতে শোক প্রক

18

সকলকে সাথে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান: আনিসুল হক

19

তিন সন্তান-সংসার ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, দুই দিন ধরে ব

20