সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

লঞ্চঘাটের অবৈধ স্থাপনা ও পরিদর্শন


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবৈধ স্থাপনা পরিদর্শন শেষে শহরতলীর ইব্রাহীমপুর গ্রামে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক শহরের লঞ্চঘাটের অবৈধ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সুরমা নদীর উত্তরপাড়ে অবস্থিত ইব্রাহীমপুর গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পূর্বপাড়া জামে মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি লঞ্চঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে যাত্রীছাউনি নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি গ্রামের রাস্তা-ঘাট উন্নয়ন ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস প্রদান করেন।

সকালের প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানান গ্রামবাসী। গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে। স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসকের আগমনে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন ইব্রাহীমপুরবাসী।

পরিদর্শনকালে শত শত মানুষ এলাকার বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন। বৃষ্টির মধ্যেও জেলা প্রশাসকের আন্তরিক উপস্থিতি দেখে বিস্মিত ও আনন্দিত হন গ্রামবাসী। তারা জেলা প্রশাসকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, গল্পকার ও গবেষক আকরাম উদ্দিন, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবিদুর রহমান, সাবেক সভাপতি আলী আজগর ও শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রান্তিক কৃষকের পাশে ব্রি, সুনামগঞ্জে যান্ত্রিক ধান আবাদ

1

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্ট

2

সুনামগঞ্জ-৩ আসনে বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও যুক্তরাজ্য প্

3

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

4

হাওরে পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছেন কৃষক

5

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

6

শান্তিগঞ্জে তারুণ্যের মাছ ধরার উৎসব: উচ্ছ্বাসে সম্পন্ন ‘ফিশি

7

তালা প্রতীকের পক্ষে জনসমুদ্র, গণমিছিল ও জনসভায় মুখর

8

দোয়ারাবাজারে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ভিডিও করায় যুবককে

9

সুনামগঞ্জে তিয়ানশীর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

10

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

11

সুনামগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে।

12

অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রার্থনায় প্রতিবন্ধকতার

13

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

14

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

15

বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

16

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ ছাত্রজনতার

17

জাউয়ায় অসহায় পরিবারের পাশে ইউএনও

18

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

19

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

20