সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজারগাঁওয়ে বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত ভাঙচুর

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বসতভিটার জায়গা নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাজারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-রাজারগাঁও গ্রামের শহীদ নুর (৬০), তাঁর স্ত্রী সুফিয়া বেগম (৫০), ভাই সাহাব উদ্দিন (৫২) ও সাহাব উদ্দিনের ছেলে ইসহাক আহমদ (৬)। তারা সবাই সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারগাঁও গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা জহিনুর ইসলাম, সাহাব উদ্দিন ও কবির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী মিনারুল ইসলাম, আকামত আলী, সালেহ আহমদ, সেলিম উদ্দিন, আব্বাস আলী, আজহারুল ইসলাম, সেজারুল মিয়া ও এমরান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে চারজন আহত হন এবং কয়েকটি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা আপোস-মীমাংসার উদ্যোগ নেন।

অভিযোগকারী জহিনুর ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মিনারুল ইসলামের নেতৃত্বে আমাদের বসতবাড়িতে হামলা চালানো হয়। তারা ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের চারজন আহত হয়েছেন, দুইজন এখনো হাসপাতালে ভর্তি। 
তিনি বলেন, আমরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করতে চেয়েছি। তারা বাধা দেয় আমাদের। ঘটনার পর আপোস মীমাংসার প্রস্তাব দেন স্থানীয়রা। পরে এই প্রস্তাব অমান‍্য করে থানায় অভিযোগ করেন মিনারুল ইসলাম। 

অন্যদিকে অভিযুক্ত মিনারুল ইসলাম বলেন, আমাদের পৈতৃক জায়গায় তারা ঘর নির্মাণ করতে চাইলে আমরা বাধা দিই। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। আপাতত ঘর নির্মাণ করতে দিচ্ছি না। আমরা আইনের স্মরণাপন্ন হয়েছি। 

সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, রাজারগাঁও গ্রামের মারামারির ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে আপোসের প্রচেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ,

1

সুনামগঞ্জে শর্টগানের বুলেট সহ আ*টক ১

2

জাতীয় নির্বাচনের জন্য ইলেকশন কমিশন রোডম্যাপ অনুযায়ী কাজ করছে

3

অধ্যাপক গোলাম মওলা সিবিআইইউ’র আইন বিভাগের নতুন চেয়ারম্যান হ

4

সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের সম্প্রীতি সমাবেশ

5

বর্ষায় হাওরে পানি না থাকায় নৌকা বিক্রিতে ভাটা, ক্ষতির মুখে ব

6

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

7

দোয়ারাবাজারে রাতে বিএনপির কমিটি গঠন, দিনে আহ্বায়ককে বহিষ্কার

8

টাংগুয়ার হাওরে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা–মেয়ের

9

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

10

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

11

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার

12

ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

13

দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় জেল হাজতে

14

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

15

বজ্রপাত রোধে দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ

16

শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

17

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনে স্বারকলিপি

18

দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল

19

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্রাকের সমন্বয় সভা অনু

20