সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেন্ডার হলেই হাওরে উড়াল সেতুর কাজ শুরু হবে: গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল দুপুরে জামালগঞ্জের সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা ঘুরে দেখেন তিনি। পরে তিনি তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।


এ সময় উপদেষ্টা বলেন, আমাদের সময়ে অনেক প্রকল্প কিন্তু কাটছাট হয়েছে। উড়াল সেতুর এই প্রকল্প কিন্তু বাদ যায়নি। টেন্ডারিংয়ের ক্ষেত্রে তারা কিছুটা ত্রুটি মনে করেছেন, সুতরাং তারা আবার রিটেন্ডার আহ্বান করবে। যেহেতু এই প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে সেহেতু টেন্ডার হলেই কাজ শুরু হয়ে যাবে।


এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হাওরাঞ্চলে আবাসিক স্কুল হওয়ার ব্যাপারে শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এটা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া উড়াল সেতু প্রকল্পে যাদের রেকর্ডীয় ভূমি পড়বে তাদের বেলায় প্রচলিত আইন অনুযায়ী হবে।


এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সেতু প্রকল্প পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযূষ কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালে ২৩ নভেম্বর একনেকে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ অনুমোদন লাভ করে। জামালগঞ্জ-ধর্মপাশা উপজেলাসহ সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ উড়াল সেতু প্রকল্প হাতে নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

মিশরে তারাবীহ পড়াচ্ছেন সুনামগঞ্জের হাফেজ মিনহাজুর

2

জগন্নাথপুরে রাধারমণ সংগঠনকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

3

জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

4

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

5

সিলেটে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন

6

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

7

জয়নুল জাকেরীন মনোনয়ন দৌড়ে আলোচনায়

8

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

9

১০ হাজার কর্মী ফ্রি নিবে মালেশিয়া সরকার: মন্ত্রী আরিফুল হক

10

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকাডুবির শঙ্কা, শান্তিগঞ্জের ছ

11

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

12

জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে-জেলা প্রশাসক

13

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

14

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে রনি দেবনাথসহ ওয়ারেন্টভুক্ত দুই আ

15

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

16

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

17

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

18

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

19

পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টার উদ্ব

20