স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে আজ স্থানীয় অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
ইফতার বিতরণকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ:
মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক, তাহিরপুরউপজেলা বিএনপি। সাখাওয়াত হোসেন, সভাপতি, বালিজুরি ইউনিয়ন বিএনপি।
এছাড়াও স্থানীয় অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে, তা সত্যিই প্রশংসনীয়।"
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে কোনো মানুষই অনাহারে থাকবে না। ইফতার বিতরণ শেষে উপস্থিত সকলের সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করা হয়।