সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন


স্টাফ রিপোর্টার 
সুনামগঞ্জ শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
 সোমবার সকাল ৯টায় তিনি অনানুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদানসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আকরাম উদ্দিন,সুনামগঞ্জ সদর  উপজেলা স্কাউটস সাধারণ  সম্পাদক মো. বুরহান উদ্দিনসহ বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট, মেয়েদের ওয়াশব্লক নির্মাণ, কলাপসিবল গেট স্থাপন, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের বসার বেঞ্চ সংকটসহ বিভিন্ন সমস্যা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তিনি সকল সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক এরপর প্রতিটি শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি একটি শ্রেণিতে স্বয়ং পাঠদানও করেন, যা শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
পরিদর্শন শেষে অফিস কক্ষে বসে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শতবর্ষপূর্তি উদযাপন বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বিস্তৃত মতবিনিময় করেন জেলা প্রশাসক।
এ সময় সহকারী শিক্ষক উমা রাণী তালুকদার, দিলদার চৌধুরী, ফারজানা আক্তার, মিফতাহুল জান্নাত, প্রিয়াংকা তালুকদার, অভিভাবক ও প্রভাষক বদরুজ্জামান, মনিকা বর্মন, সুলেখা বর্মন, লাভলী আক্তার, আফসানা বেগম, আফনা বেগম, টুম্পা দাস, মালা রাণী রায়, রিনা আক্তার, আদর মনি রায়, লাইজু বেগম, ফাহিমা বেগম, দুলনা তালুকদার, সুলতা চক্রবর্তীসহ শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1

জামালগঞ্জে নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল–এর মতবিনিময়

2

ঐতিহ্য ভাটিপাড়া জমিদার বাড়ি মসজিদ

3

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

4

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

5

‎‎এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাব’র কার্যক

6

না ফেরার দেশে ছাতকের তরুণ কণ্ঠশিল্পী আলী ইনসান

7

জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের কাজ পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচি

8

জগন্নাথপুরে ৩৭ টি পূজা মণ্ডপে উৎসবের আমেজ

9

দৈনিক বাংলাদেশের খবর’-এ নিয়োগ পেলেন আব্দুল হালিম

10

তাহিরপুরে মদ সহ পর্যটক আটক

11

শাবির কেন্দ্রীয় এলামনাই গঠনের সভা ২৭ সেপ্টেম্বর

12

অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কমসুচীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

নির্বাচিত সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করবে

15

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

16

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে: স্বরাষ্ট্র উ

17

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত প

18

এজেন্ট ব্যবসায়ীর কাছে আওয়ামী লীগ নেতার ২০ লাখ টাকা চাঁ‘দা দা

19

জগন্নাথপুরে জলাশয়ে ও হাওর পোনামাছ অবমুক্ত

20