সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদি'কে গুলিবর্ষণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি'কে  গতকাল সন্ত্রাসীদের কর্তৃক  গুলিবিদ্ধ করার প্রতিবাদে এবং চট্টগ্রাম -৮ আসনে মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে হামলার প্রতিবাদে সহিংস ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। 

শনিবার সকাল এগারোটায় শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম'র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যা. মাসুক আলম।  

এসময় উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা, এডভোকআ ত ম মিছবাহ,  কাজী নাছিমউদ্দীন  লালা, বিএনপি নেতা ফুল মিয়া, সাবেক বিএনপির নেতা সোহেল মিয়া, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজাকি কায়েস, পৌর বিএনপির যুগ্ম  আহবায়ক অমর খৈয়াম, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির,  যুগ্ম আহবায়ক সোহেল মিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালার চান, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদলের সমাজ কল্যান সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক উবাইদুল ইসলাম, রমজানুুল করিম পাপন, সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে অ্যাড. মাসুক আলম  বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যখন পলায়ন করেছে, তখন দেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমেছিল এবং রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। 
ইতিপূর্বে নির্বাচন কমিশনার গত ১১ ডিসেম্বর তারিখে আগামী জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে। এই তফসিল ঘোষণার পরদিনই, অর্থাৎ গতকাল জুম্মার নামাজের পর একটি সন্ত্রাসী চক্র অতি কাছে থেকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি'কে গুলি করে নির্মম ভাবে আহত করেছে। 

গত ৫ নভেম্বর তারিখে চট্টগ্রাম -৮ আসনের বিএনপির প্রার্থী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহকে একই ভাবে হামলা করা হয়েছে। 
 আমরা এর তীব্র নিন্দা জানাই। 


আমরা বলতে চাই, এই দেশে আওয়ামী সন্ত্রাসী চক্রের সাথে একটি অশুভ শক্তি আঁতাত করে  নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাঁরা এই অশুভ শক্তির সাথে আঁতাত করে যড়যন্ত্র করছে, যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য চেষ্টা করছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে জুলাই গণঅভূত্থান দিবস পালন

1

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা টিম গঠন

2

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ‎

3

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

4

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম জমা

7

৩ হাজার শিশুদের মধ্যে মশারী বিতরণ

8

শান্তিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

9

যারা বিপ্লবে ছিলো না তারা বিপ্লবীদের নেতৃত্ব দিতে পারেনা: পা

10

শাবিতে সুনামগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মুস্ত

11

শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্য ২৭ ডিসে

12

জনউদ্যোগের দক্ষতা উন্নয়নে আইসিটি প্রশিক্ষণ

13

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

14

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

15

ধর্মপাশায় প্রাক্তন স্বামীর চুরিকাঘাত স্ত্রী নিহত, স্বামী আটক

16

ছাতকে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার

17

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

18

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ

19

বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক

20