সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মাদকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ নাছির মিয়া। সে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষেরপাড় গ্রামের সৈয়দ আলীর ছেলে। 

আজ বৃহস্পতিবার সকালে মাদক ব্যবসায়ী নাছির মিয়া অবৈধ এই ভারতীয় মদ নিয়ে নিজ এলাকা থেকে শহরের প্রবেশের পর পবণ কমিউনিটি সেন্টারের দিকে আসার সময়  তকে মাদকসহ আটক করা হয়। 

মাদকদ্রæব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক(বিএমসি) সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে মাদকদ্রব্য অফিসার উপ পরিদর্শক আব্দুল কাদির, উপ পরিদর্শক মনিতা সিনহা,এ এস আই আনিস,কনস্টেবল মোস্তাকিন ও বাজিন্দ্র সরকার অমিত মিলে গোপন সংবাদের ভিত্তিতে পবণ কমিউনিটি সেন্টারে ওৎপেতে থাকা অবস্থায় এই মাদক কারবারী নাছির মিয়াকে হাতেনাতে বোতলসহ আটক করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়,সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরেক মাদক কারবারী নাছিম মিয়ার মাধ্যমে আটককৃত নাছির মিয়া এই ১২ বোতল ভারতীয় মদ নিয়ে সুনামগঞ্জে এসেছিলেন এক মাদক সেবনকারীর নিকট বিক্রি করতে। আটককৃত ভারতীয় এই মদের দাম আনুমানিক ১২ হাজার টাকার উপরে হবে। 

এই ঘটনায় সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন এবং আটককৃত যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপরে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সেন্টুর রঞ্জন নাথ বলেছেন,নেশা জাতীয় যেকোন অপরাধ প্রতিরোধ করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তৎপর রয়েছে। ##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে অক্ষরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

1

পর্যটনকেন্দ্রে মাদক কারবার, গোপন অভিযানে গ্রেফতার ১

2

নীরব ভোট বিপ্লব হবে তোফায়েল আহমদ খাঁন

3

জগন্নাথপুরে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ চুরি

4

শিক্ষায় পরিবর্তন করতে হলে, গোড়া (প্রাথমিক) থেকে করতে হবে: জে

5

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

6

বাজার মনিটরিংয়ে নেমেছেন ডিসি, ১২০ টাকার লেবু মিলছে ৪০ টাকায়!

7

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

8

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কের আয়োজনে ইফতার ও দো

9

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

10

আব্দুস ছত্তার মাস্টার স্মৃতি শিক্ষা বৃত্তি পুরস্কার ও সনদপ্র

11

দোয়ারায় জব্দকৃত গরু ৫ প্রতারনার দায়ে আদালতের নির্দেশ

12

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনু

13

গণমিছিলে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবি

14

জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

15

বিএনপির ১৮ ইউনিটের উদ্যোগে মাঠের কথা শীর্ষক সমাবেশ সম্পন্ন

16

নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: উ

17

দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

18

কিশোরীকে সিএনজিতে ধ*র্ষণ: প্রেমিক ও চালকসহ গ্রেফতার ৩

19

সুনামগঞ্জ- ৩ আসনে নির্বাচনি প্রচারে তালহা আলম

20