সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার দিরাই থানার ওসি


সুনামগঞ্জ প্রতিনিধি

গত জুলাই মাসে অধিকহারে অপরাধ দমনে(ক্রাইম) মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্য সিলেট রেঞ্জের মধ্যে সুনামগঞ্জের দিরাই থানার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ জুলাই) ২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুলাই মাস -২০২৬ ইং তারিখে দিরাই থানায় আইন শৃঃখলা সমুন্নত রেখে অসামান্য অবদানের ফলশ্রুতিতে সিলেট বিভাগের মধ্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার একেএম জাকির হোসেনসহ সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সহ পুলিশ বিভাগের উধর্বতন কর্মকর্তাবৃন্দরা। 

উল্লেখ্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন। তারই ধারাবহিকতায় দিরাই থানায় যোগদানের পর ২০২৬ সালের গত জুলাই একমাসে অধিকহারে মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য  উদ্ধারে অসাধারন অবদানের জন্যই তাকে সিলেট রেঞ্জের  মধ্যে দিরাই থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাকে সম্মানিত করা হয়।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,তার এ সাফল্য এবং সম্মাননাপত্রটি এটা পুরো পুলিশ বাহিনীর নামে উৎসর্গ করেন। তিনি গণমাধ্যমকে বলেন,সরকার ও আমার পুলিশ বিভাগের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে আমি সব সময়ই সচেতন। আইন শৃংখলা বাহিনীর একজন সদস্য হিসেবে আমরা চাই সমাজের অসহায়, নির্যাতিত ও  নিপীড়িত মানুষজনকে নিঃস্বার্থভাবে আইনীসেবা দিতে। দিরাই থানার অসহায় মানুষজন যেন বিনা অনুমুতিতে তাদের সেবা প্রদানে ২৪ ঘন্টার জন্য থানার দরজা খোলা রাখা হয়েছে।  তাছাড়া এই এলাকায় যেন চোলাই মদ তৈরী,ইয়াবা বিক্রি,মাদক সেবন এবং যেকোন ধরনের অপরাধ দমনে দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্য সবসময় সচেষ্ট। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপুল ভোটে জয় লাভ করবে-কয়ছ

1

জেলার প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম অ

2

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

3

শিক্ষার্থীদের মাঝে মাদক ও বাল্যবিবাহবিরোধী প্রচারণা

4

পড়ে আছে অর্ধকোটি টাকার রেসকিউ বোট, নেই সংরক্ষণের উদ্যোগ

5

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবাই মিলে কাজ করার আহ্

6

ভাগ্নেদের হামলায় মামু নিহত

7

পিআর পদ্ধতিতে ভোট হলে জবাবদিহিতা থাকবে না: কয়ছর

8

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

9

সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

10

আড়াই কোটি টাকার সরকারী ৪টি নৌ এম্বুলেন্স

11

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

12

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

13

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

14

ইরান-ইসরায়েল যুদ্ধ: দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা নেই, বললেন বাণি

15

৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী জেলায় বিক্ষোভ

16

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

17

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

18

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সম

19

সুনামগঞ্জে দু”দিনব্যাপপী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮

20