সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিরাই পৌর বিএনপির ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন

দিরাই প্রতিনিধি

দিরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর নতুন এই কমিটি গঠনে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা গেছে, পৌর বিএনপির ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) দিরাই পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ডে পৃথক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী।

প্রত্যেকটি ওয়ার্ডে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটির একজন আহ্বায়ক ও একজন যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন। কমিটিতে ত্যাগী, পরীক্ষিত এবং তরুণ নেতাদের স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর বিএনপির একাধিক নেতৃবৃন্দ।

৯ টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটিতে ১নং ওয়ার্ডে সাইফুল ইসলাম আহবায়ক, ইমরান হোসেন যুগ্ম আহ্বায়ক, ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম আহবায়ক, আশিকুর রহমান যুগ্ম আহ্বায়ক, ৩ নং ওয়ার্ডে আব্দুল হেকিম আহ্বায়ক, আবুল কালাম যুগ্ম আহ্বায়ক, ৪ নং ওয়ার্ডে জমসেদ তালুকদার আহ্বায়ক, চন্দন মিয়া যুগ্ম আহবায়ক, ৫ নং ওয়ার্ডে মুজিবুর রহমান আহবায়ক, আজমান উল্লাহ যুগ্ম আহ্বায়ক, ৬ নং ওয়ার্ডে ইকবাল আহমদ আহবায়ক, নানু মিয়া চৌধুরী যুগ্ম আহবায়ক, ৭ নং ওয়ার্ডে ফয়ছল মিয়া আহ্বায়ক, মুরাদ মিয়া যুগ্ম আহবায়ক, ৮ নং ওয়ার্ডে রেজাউল করিম চৌধুরী আহবায়ক, আলী আমজাদ চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও ৯ নং ওয়ার্ডে শহিদুল ইসলামকে আহবায়ক ও মিলিক মিয়াকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি করা গঠন হয়।

পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী বলেন, দল পুনর্গঠনের অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করতেই এ উদ্যোগ। আমরা কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করেছি। আগামী জাতীয় নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সামনে রেখে কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আমি আশাবাদী।


স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন স্থবির থাকা ওয়ার্ড পর্যায়ের সংগঠনগুলোতে এ কমিটির মাধ্যমে নতুন গতি সঞ্চার হবে। তবে মাঠপর্যায়ে এই কমিটি কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে ৫ জনকে আটক করার নির্দেশ দিলেন মৎস্য উপদেষ্টা

1

সিলেটে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূল

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

বিএনপি প্রার্থী আনিসুল হকের সমর্থনে মিছিল ও পথসভা

4

শান্তিগঞ্জে রেড ক্রিসেন্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

5

জগন্নাথপুরে পর্তুগাল থেকে ফিরল কামরুলের নিথর দেহ

6

যুক্তরাজ্যে প্রবাসীদের সভা: অনুমোদিত স্থানেই সুবিপ্রবির স্থা

7

তিন সন্তান-সংসার ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূ, দুই দিন ধরে ব

8

দিরাইয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও জায়নামাজ বিতরণ

9

বালু উত্তোলনের অনুমোদন বাতিলের দাবিতে মানববন্ধন

10

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত না হলে দুর্নীতি নিয়ন্ত্রণ কঠিন

11

শান্তিগঞ্জে কোরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়তের বিক্ষোভ

12

গণমিছিলে মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের দাবি

13

প্রবীণদের মর্যাদাপূর্ণ ও যত্নশীল জীবন নিশ্চিতে সুনামগঞ্জে সম

14

হবিগঞ্জে পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু

15

শহরের জলাবদ্ধতা নিরসনে নাগরিক সমাবেশ/ পাঁচটি খাল উদ্ধারসহ ১০

16

বেগ খালেদা জিয়া মহিলাদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়েছি

17

অতিথি হয়ে মঞ্চে কৃতিরা, স্বপ্ন শোনাল ৪৩ শিক্ষার্থী

18

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

19

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

20