সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক সামী

অনলাইন ডেস্ক

২৮তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ২০২৫-২৬-এর নির্বাচনে আবু সাঈদ (প্রশাসন) সভাপতি ও মল্লিক আহসান উদ্দিন সামী (পুলিশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ছয় সদস্যের এই নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক পদটি বাদে বাকি পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্যরা নির্বাচিত হয়েছেন।



এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ডা. আসিফ রাশেদ (স্বাস্থ্য) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন প্রার্থীর সম্মতির ভিত্তিতে এবং একজন প্রার্থীর উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন সদস্য এবং নির্বাচন কমিশনের পাঁচজন সদস্যের সরাসরি গোপন ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাহী পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি-১ মো. শরিফুল ইসলাম (কৃষি), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা (স্বাস্থ্য), যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম (গণপূর্ত)।



সভাপতি আবু সাঈদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব এবং সাধারণ সম্পাদক মল্লিক আহসান উদ্দিন সামী ডিএমপি লালবাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

সদ্য নির্বাচিত সভাপতি আবু সাঈদ বলেন, ২৮তম বিসিএস ব্যাচের সামগ্রিক স্বার্থে সবাইকে নিয়ে কাজ করে যেতে চাই। আমাদের চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধা নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যাবো।



এ ছাড়া সহসভাপতি-১ মো. শরিফুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পে অতিরিক্ত উপপ্রকল্প পরিচালক (মনিটরিং), কোষাধ্যক্ষ ডা. যাকিয়া সুলতানা নীলা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিট্রিও রেটিনা বিভাগে সহকারী অধ্যাপক, যুগ্ম সাধারণ সম্পাদক-১ তৌফিক শফিকুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক (অডিট অ্যান্ড পেনশন) এবং সাংগঠনিক সম্পাদক মো. রাজিবুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাবার্ষিকী পালি

1

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

2

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

3

নবীগঞ্জে গৃহবধু সালমা হত্যার অভিযোগে খুনীদের ফাঁসির দাবিতে ম

4

রাজনৈতিকসম্প্রীতি বিষয়ক গোল টেবিল

5

হাওরে মাছ উৎপাদন বৃদ্ধি করতে সকলের সহযোগিতা প্রয়োজন: উপদেস্

6

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

7

মেয়ে শিক্ষার্থীর শতভাগ সফলতা সত্যই প্রশংসার দাবিদার: জেলা প

8

শান্তিগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া

9

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন লুনা

10

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

11

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

12

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

13

ধর্মপাশায় বসুন্ধরা শুভসংঘের পরিচিত ও সামাজিক সচেতনতা বিষয়ক আ

14

শান্তিগঞ্জে সাংবাদিক মহিমের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

15

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

16

ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গিকার

17

শান্তিগঞ্জে মেধা বৃত্তি’র সনদ প্রদান

18

মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো: উপদেষ্ট

19

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

20