সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পর দোয়ারায় দুই বৃদ্ধাকে অনুদান

দোয়ারাবাজার প্রতিনিধি
ধান ও পাথর কুড়িয়ে জীবন চলে ষাটোর্ধ বয়সী  বৃদ্ধা চান মেহের ও দুধ মেহের'র। পত্রিকায় এমন সংবাদ প্রকাশের পর ৬৩ এবং ৬৫ বছর বযসী আশ্রয়হীন এই দু'বোনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ জেলা প্রশাসকের তহবিল হতে তাদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

মঙ্গলবার ( ১১ নভেম্বর)
 বিকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদে তাদের হাতে এই অর্থ তুলেদেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। 

এসময় দোয়ারাবাজার শিক্ষা ফাউন্ডেশন'র সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নরসিংপুর  ইউনিয়ন পরিষদের সচিব,অফিস সহকারী প্রমুখ উপস্থিত ছিলেন। 

চান মেহের (৬৩) এবং দুধ মেহের (৬৫) দু'বোন নরসিংপুর ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা চান মেহের ও দুধ মেহের দু'বোন ব্যতিত দুনিয়াতে তাদের আপনজন বলতে কেউ নেই।  দু'জনের করোই ছেলে সন্তান কিংবা রক্তের সম্পর্কিয় আত্মীয়স্বজন ও নেই। প্রায় ২০-২৫ বছর আগে তাদের স্বামী মারা যাওয়া দু'বোন পাথর ও ধান কুড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছে। দিন আনে দিন খায় এমন পরিস্থিতিতে মাথা গোঁজার ঠাঁই টুকু নেই তাদের। অন্যের বাড়িতে মাচা বেঁধে দীর্ঘ কয়েক যোগ ধরে বসবাস করে আসছেন। 
তাদের এই দুর্বিসহ জীবন নিয়ে স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর তাদের খোঁজ নিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় প্রশাসন।

এসময় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ জানান,বৃদ্ধা দু'বোনকে সরকারি ভাতার সুবিধাভুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ও শিশুদের জন্য নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে

1

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক

2

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে:

3

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ' কর্মশালা

6

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

7

শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া

8

ইজারা প্রথা বাতিলসহ দাবিতে বারকি শ্রমিকদের বিক্ষোভ

9

খানাখন্দে ভরপুর, জরাজীর্ণ দোয়ারাবাজার

10

অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

11

নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা আ. লীগের মুখোশধারী দো

12

বিদ্রোহীদের দাপটে বিপাকে ধানের শীষের প্রার্থী

13

শান্তিগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

14

শান্তিগঞ্জে খেলাফত মজলিসের সভা

15

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট খোলা চিঠি

16

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হলেন মল্লিক আহসান উদ্দিন সাম

17

শান্তিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

18

জগন্নাথপুরে নতুন এসিল্যান্ড হিসাবে মোঃ মহসীন উদ্দিনের যোগদান

19

দলের হাইকমান্ড এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, সবাই ধৈর্য ধরুন

20