সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও শিশু নিহত, আহত ৬


শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-দিরাই আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৬ জন আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি নাম্বারবিহীন লেগুনা এবং বিপরীতমুখী দিরাইগামী একটি অনটেস্ট সিএনজির মধ্যে গাগলী গ্রামের আনজু মিয়ার বাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দোয়ারাবাজার উপজেলার ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে সিএনজি চালক প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫)। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় দিরাই উপজেলার কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর চার মাস বয়সী কন্যা হুমায়রা।

আহতরা হলেন- দিরাই উপজেলার ভাঙ্গাডহর গ্রামের সারত দাসের ছেলে জ্যোতিষ দাস (২৬), একই উপজেলার সাদিরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাসান (৩৫), কাদিরপুর ধল গ্রামের মৃত আব্দুল হাসিমের মেয়ে সুফিয়া (১৮), শান্তিগঞ্জ উপজেলার বগলাখারা গ্রামের নূর ইসলামের ছেলে নাসির উদ্দিন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালি গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে রুবেল (২৫), এবং নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আবরীপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বাদল মিয়া (৪০)।

দুর্ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন,
"দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একটি শিশু মারা যায়। এছাড়া ছয়জন আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘাতক যান দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
২৪-০৭-২০২৫
কুহিনূর রহমান নাহিদ
০১৭১৭৪৬৮১৯৭
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা শওকতের গণসংযোগ ও লিফলেট বিতরন

1

সুনামগঞ্জ-৩ আসনে মালেক খান'কে চূড়ান্ত তালিকা সদয় বিবেচনা ক

2

ডা. সৈয়দ মোনাওয়ার আলী: চিকিৎসা, জনস্বাস্থ্য ও মানবসেবায় এক অ

3

জাফলংয়ে পাথর লুটের মামলায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি

4

জামালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান

5

টাঙ্গুয়ার হাওরে জলাভূমি উন্নয়নে ৪৪ কোটি টাকার প্রকল্প

6

সুনামগঞ্জে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন এন

7

দোয়ারাবাজারে ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২

8

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

9

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক

10

দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: আনিসুল হক

11

গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালিত

12

হালুয়ারঘাট-ধারারগাঁও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যারিস্টার

13

ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে ৪৫১ কেন্দ্র

14

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

15

শান্তিগঞ্জের পূর্ব পাগলায় বিএনপির মতবিনিময়

16

দোয়ারায় বিজিবি কর্তৃক মিথ্যা মামলার অভিযোগ

17

৫৫ লাখ টাকার উপরে অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিক্র আটক

18

যুক্তরাজ্য বিএনপির নেতা আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল

19

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

20