সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে যাত্রী ছাউনি দখলের অভিযোগ


শান্তিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনের বিরুদ্ধে যাত্রী ছাউনি দখল ও ভাঙচুর করে ব্যক্তিগত মার্কেটের জন্য রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পাথারিয়া এলাকার পথচারী, যাত্রী এবং স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এ ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসক ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পাথারিয়া বাজারের ব্যবসায়ী আঙ্গুর মিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, পাথারিয়া এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মমিন তার বাড়ির সামনের পূর্বদিকে অবস্থিত বড় মার্কেটে যাতায়াতের সুবিধার্থে পাথারিয়া বাজার বাসস্ট্যান্ডের একমাত্র যাত্রী ছাউনিটি গত ডিসেম্বর থেকে দখলে নেন। পরবর্তীতে সেটি ভেঙে সেখানে ব্যক্তিগত মার্কেটে যাওয়ার রাস্তা নির্মাণ করা হয়। এতে শিক্ষার্থী, পথচারী ও যাত্রীদের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বাধা দিলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগে বলা হয়।

এ বিষয়ে পাথারিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নুর মিয়া বলেন, পাথারিয়া বাসস্ট্যান্ডে একটি সরকারি যাত্রী ছাউনি ছিল, যেখানে শিক্ষার্থী, পথচারী ও দূরপাল্লার যাত্রীরা আশ্রয় নিতেন। সেটি দখল করে ভেঙে ফেলা হয়েছে।

গাজীনগর গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন তুহিন বলেন, বাজারের একমাত্র যাত্রী ছাউনিটি এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। এটি দ্রুত দখলমুক্ত করে পুনর্নির্মাণ করা প্রয়োজন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল মমিন। তিনি বলেন, যাত্রী ছাউনি ভাঙার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জায়গাটি তার নিজস্ব দাবি করে তিনি বলেন, কে বা কারা ছাউনিটি ভেঙেছে তা তিনি জানেন না। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত ছিল বলেও দাবি করেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

1

ছাতকের আলী আহমদ ২দিন ধরে নিখোঁজ

2

২১ দিন পর গ্রীস থেকে দেশে ফিরল রাজা হোসেনের লাশ

3

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে হবে-

4

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন: নুর

5

লক্ষনশ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

6

বিশ্বম্ভরপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

7

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

8

শিশুদের জন্মদিনের ওয়ার্ল্ড ভিশনে বাউন্সব্যাক উদযাপন

9

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

10

বিশ্বম্ভরপুরে ইয়াবা ব্যবসায়ী আটক

11

দিরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রদীপ রায় জেল হাজতে

12

ভাটি বাংলার কল্যাণে এম এ লতিফ জেপিকে মনোনয়ন দেওয়ার দাবি প্রব

13

প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গা দখল করে রমরমা বালুর ব্যবসা

14

কামারখালসহ পৌরসভার সকল খাল উদ্বার ও সংরক্ষণে আলোচনা

15

শহীদ সোহাগ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ

16

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

17

সাতঘরিয়া গোষ্ঠীর উদ্যোগে সম্প্রীতির দৃষ্টান্ত

18

শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে চালক ও শিশু নিহত, আহত ৬

19

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিরাইয়ে প্রার্থনা সভা

20