সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Oct 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ-চরমোনাই পীর


স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি আরও বাড়বে। সোমবার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ। কিন্তু সেই কাঙ্খিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। গত ৫৪ বছরে দেশে দুর্নীতি হয়েছে। টাকা পাচার করে বেগমপাড়া করা হয়েছে। অনেকে বিদেশে শতশত বাড়ি করেছেন। টাকার পাহাড় গড়েছেন। পাঁচ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের এই দেশ।

চরমোনাই পীর বলেন, আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে ঘুম, খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা ফ্যাসিস্ট, এদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না।

তিনি আরো বলেন, যারা পিআর বুঝে না, তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নাই। যদি পিআর না হয়ে আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে এ দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পাবে। দেশে চাঁদাবাজি আরও বাড়বে। বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করে না। এদেশ হবে ইসলামের। আগামী নির্বাচনে ইসলামী সকল দলের বাক্স হবে একটা।

ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ। এসময় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দরিদ্রদের ম

1

জগন্নাথপুরে এম এ কাহারে সংবর্ধনা

2

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

3

জলাভূমির সম্পদের বিচক্ষণ ব্যবহারের বিষয়ে পরামর্শ-আলোচনা সভা

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

জেলা পরিষদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

6

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

7

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

8

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

9

দোয়ারায় বালুবাহি ট্রাকের জ্যামে সন্তান প্রসব,চিকিৎসার অভাবে

10

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

11

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

12

ছাতকে ভারতীয় ১২ বোতল মদসহ ৩ মোটরসাইকেল আরোহী আটক

13

‎‎দেশজুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ক

14

২৩ আগ্নেয়াস্ত্র, ১৯ কেজি বিস্ফোরকসহ ৯৩১ কোটি টাকার অবৈধ পণ্য

15

সাদা পাথর লুট ও টাঙ্গুয়ার হাওরকেন্দ্রিক প্রতিবাদ

16

চাঁদাদাবির অভিযোগ: স্বেচ্ছাসেবকলীগ নেতার ছুরিকাঘাতে গুরুতর আ

17

শান্তিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের মত

18

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

19

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ৪দিনব্যাপী কুইজ, চিত্রাংঙ্কন প্র

20