সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সমিতি, সিলেট এর উদ্যোগে এসএসসি/সমমান ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকালে সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সমিতি, সিলেট এর সভাপতি এডভোকেট মো. মোজাককির হোসেন কামালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ড. মো. দিদার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম,  যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ মুকিত,  যুগ্ম সাধারণ সম্পাদক  কাসমির রেজা ও  যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জের কৃতি সন্তান প্রফেসর ভুবজয় আচার্য্য, সমিতির সাবেক সভাপতি এড. রাজ উদ্দিন, সমিতির সাবেক সভাপতি জনাব নাছিম হোসেইন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহবাব খান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মো. সিদ্দিকুর রহমান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ছাব্বির আহমদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, সমিতির বর্তমান সহ-সভাপতি আ ন ম ওয়াহিদ কনা মিয়া, সমিতির বর্তমান সহ-সভাপতি  প্রফেসর  আব্দুল মান্নান খান, সমিতির বর্তমান সহ-সভাপতি প্রফেসর অরুণ চন্দ্র পাল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী। এছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি নাছিম হোসেইন ও প্রফেসর ভুবজয় আচার্য্য।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন দীব্যজ্যোতি গোস্বামী ও জেনিথ জামান নিজিয়া।
প্রধান অতিথি অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়, সততা ও জ্ঞানচর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে “ভাটির কথা” সংবর্ধনা স্মারক ২০২৫ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিদের সংক্ষিপ্ত প্রোফাইল পাঠ করেন সমিতির অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শেষাংশে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ছাব্বির আহমদ, অধ্যাপক খছরুজ্জামান ও  মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জনাব এটিএম তারেক ও ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. ছাদিকুর রহমান।
কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রাণবন্ত এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালগঞ্জে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার,আটক ২

1

নিখোঁজের তিনদিন পর জমিয়ত নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার

2

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

3

শান্তিগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী ও সমাবেশ

4

জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

5

শান্তিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির

6

জুলাই শহিদদের স্মরণে শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে হাফ ম্যারাথন

7

শান্তিগঞ্জে খলার জায়গা নিয়ে দুই পক্ষের সং‘ঘর্ষ

8

স্কাউটস ও গার্লস গাইড শিক্ষার্থীদের টাইফয়েড বিষয়ক কর্মশালা

9

তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ' এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ' শ

10

সুনামগঞ্জ সীমান্ত গ্রামে কলসীর ভেতর বিদেশি মদের চালান জব্দ

11

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটাররা আমাকেই বেছে নেবে: জাহাঙ্গী

12

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

13

গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে ব

14

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের নেতৃত্বে এক হচ্ছে বিএনপি

15

শান্তিগঞ্জ বন্ধুমহল ব্লাড ফাইটার্সের ৪র্থ বর্ষে যাত্রা

16

সুনামগঞ্জ–৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী ব্য

17

ইশারা ভাষায় ভালোবেসে বিয়ে

18

রামকৃষ্ণ মিশনে শতাধিক হিন্দু মুসলিম নারীর মাঝে বস্ত্র বিতরণ

19

জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের মাতার মৃত্যুতে শো

20