সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
৫ম নাসরিন সুলতানা মেধাবৃত্তি-২০২৫-এর পুরস্কার বিতরণী এবং প্রাথমিক বৃত্তি-২০২৫ প্রাপ্ত ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের নতুনপাড়া এলাকায় অবস্থিত ফারিহা একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফারিহা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নাসরিন সুলতানা মেধাবৃত্তি-২০২৫ প্রাপ্ত ২৯ জন এবং সরকারি প্রাথমিক বৃত্তি-২০২৫ প্রাপ্ত ১১ জনসহ মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন এবং শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক রিপা দে। সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী সীমান্ত মণ্ডল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

1

দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

2

সুনামগঞ্জে মনোনয়ন প্রত্যাশী নুরুলের শো-ডাউন

3

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

4

সুনামগঞ্জ-৩ আসনে কাঙ্খিত উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ: কয়ছর

5

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপলক্ষে

6

জগন্নাথপুরে কুশিয়ারার নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

7

সুরমা শিশু ফোরাম-২০২৫ উদযাপন

8

শান্তিগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত

9

হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়নে উড়াল সেতু নতুন দিগন

10

প্রয়াত ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা দিল সনাতনী স্বেচ্ছা

11

বিশ্বম্ভরপুরে প্রবাসীর ঘরে সশস্ত্র হামলা, ২০ লাখ টাকা লুট

12

ছাতকে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার

13

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের জাতীয় সংসদে প্রেরণ

14

জামায়াতে ইসলামী চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে চায়: আব্দুস সালা

15

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

৫ কোটি টাকার ভূমি ৪ মাসেও উদ্ধার হয়নি: মাসে লক্ষ টাকা রাজস্ব

18

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

19

টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধে ডিসির হস্তক্ষেপ চাইলেন: কামর

20