সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Sep 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জামালগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম শেজাউল ইসলাম (কালা) (৩৫)। তাঁর বাবার নাম মুজিবুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে ইউপি সদস্য কামরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব তালুকদারের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা আব্দুল মতিনের সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই শেজাউল ইসলাম নিহত হন। গুরুতর আহত তিনজনকে (শুভ হাসান, মজিদ হোসেন ও তানিম) জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন জানান, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন- শাখাওয়াত হোসেন, নুর আলম, ইমার হোসেন ও মো. অলী।

পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জের দোকান থেকে ব্যবসায়ীর লা'শ উদ্ধার

1

দোয়ারাবায় কৃতি শিক্ষার্থীদে সংবর্ধনা

2

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১০তম প্রয়াণ দিবস পালন

3

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

4

এমপি প্রার্থী এড. ইয়াসীন খানের পক্ষে শান্তিগঞ্জে লিফলেট বিতর

5

নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ক্যামেরা দিয়ে সড়কে তল্লাশি অভিযা

6

সুনামগঞ্জ-১ নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াতের প্রার

7

জগন্নাথপুরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

8

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

9

সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত

10

উন্নয়নের জন্যে ধানের শীষে ভোট দিন: আনিসুল হক

11

শান্তিগঞ্জ সমিতি শুধু সংগঠনই নয় এটি সমাজের অবহেলিত, ঝড়েপড়া ম

12

ছাতকে মানিকের হত্যাকারী আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি

13

জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

14

বিএনপির ১৮ ইউনিটের উদ্যোগে মাঠের কথা শীর্ষক সমাবেশ সম্পন্ন

15

শান্তিগঞ্জে পোনামাছ মাছ অবমুক্ত

16

সুনামগঞ্জ-১ আনিসুল হকের নেতৃত্বে জামালগঞ্জ জনসভা

17

আগামীতে বাঁধে দুর্নীতির জিরো টলারেন্সে কাজ করবে সরকার: পানি

18

ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এমপি কামরুজ্জামান কামরুল

19

সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সম

20