স্টাফ রিপোর্টার
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিঃস্বার্থ বদলি, অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রধান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি, কওমি সনদে সরকারি চাকরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২ আগস্ট ) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা'র আয়োজনে ও মাওলানা ইলিয়াস আহমদের সঞ্চালনায় এবং জাতীয় শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর,পীর চরমোনাই কর্তৃক মনোনীত সুনামগঞ্জ ৪ আসনের এমপি পদপ্রার্থী, মুফতি শহীদুল ইসলাম পলাশী।
এসময় আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব রহমতুল্লাহ, মাও: আব্দুস শহীদ,মুফতি আব্দুল হাই, আব্দুর রশিদ, ফজলে রাব্বি মারুফ, মাও: আব্দুল কাদির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন দরে বৈষম্যের শিকার। এই বৈষম্য নিরসনে আওয়ামী লীগ সরকার কোনো উদ্যোগ নেয়নি। এবং বর্তমান অন্তর্বর্তী সরকারও শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধিতে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য শিক্ষকরা আজ রাজপথে নেমে এসে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। বক্তারা আরো বলেন, উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদ্রাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও উপবৃত্তি চালু করা, কওমী সনদের স্বীকৃতি দান ও সনদ অনুযায়ী কর্মের ব্যবস্থা করা। এছাড়াও, বৈষম্য দূরীকরণের জন্য বেসরকারি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয় মানববন্ধনে।