সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুভসংঘের এই আয়োজন নানা পেশাজীবী মানুষের মধ্যে পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. শাহীন আলম। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, অর্থ সহ-সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাহিত্য সম্পাদক রুবি আক্তার, স্বাস্থ্য ও মানবসেবা সম্পাদক মৌসুমী তালুকদার, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য অসীম তালুকদার ও জাকারিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে। অপরিকল্পিতভাবে গাছ কাটার ফলে পরিবেশ আজ হুমকির মুখে। এই সংকট মোকাবেলায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানান তারা।

বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ শাখার সভাপতি মো. শাহীন আলম বলেন, “পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই চারা বিতরণ কর্মসূচি।”
তিনি আরো বলেন, "বৃক্ষ হলো মানবজীবনের অপরিহার্য উপাদান অক্সিজেনের প্রধান উৎস। কিন্তু বর্তমানে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমাগত বাড়ছে, যা আমাদের জীববৈচিত্র্য ও মানবজীবনের জন্য চরম হুমকিস্বরূপ। তাই পরিবেশ রক্ষায় আমাদের আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং গাছের সঠিকভাবে যত্ন নেওয়া নিশ্চিত করতে হবে।"
উপদেষ্টা আব্দুল আহাদ বলেন, “শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করছে। আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ বলেন,
"পরিবেশকে আরও সুন্দর, সবুজ ও প্রাণবন্ত করতে হলে আমাদের সবাইকে সচেতনভাবে নিজ নিজ বাড়ির আঙিনা, বিদ্যালয় কিংবা পাড়া-মহল্লায় গাছ লাগাতে হবে। 

তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাসলিমা মেহজাবিন বলেন, “মানুষের সুস্থ ও নিরাপদ জীবনের জন্য একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পরিবেশ অত্যন্ত প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 

পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ-৩ আসনে কাঙ্খিত উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ: কয়ছর

1

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশি

2

দিরাইয়ে পূর্ব বিরোধের জের ধরে মিলনগঞ্জ বাজারে দোকান ভাংচুর ও

3

জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবি

4

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে প্রার্থনা

5

ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান

6

শান্তিগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে ৩১ প্রাথমিক ব

7

সুষ্ঠু নির্বাচন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন- কয়ছর

8

সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ

9

মুশতাক হ‘ত্যা‘কান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবীতে ব

10

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসে

11

ছাতকের নোয়ারাই ইউনিয়নে বিট পুলিশিং

12

জামালগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ বিতরণ

13

দোয়ারায় ভারতীয় মোটরসাইকেল জব্দ

14

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

15

৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির

16

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

17

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রাজা’র স্বদ

18

কিশোরী ও তরুণদের নিয়ে কর্মশালা

19

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

20