সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‌্যালি


স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে ইসলামী ছাত্রশিবির এর উদ্যোগে   বর্ণাঢ্য স্বাগত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।


প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, মাহে রমাদান হলো তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির অনন্য প্রশিক্ষণ মাস। 
এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে; তাই কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। 
তিনি আরও বলেন, রমাদান আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ'র সভাপতিত্বে  অনুষ্ঠানে সুনামগঞ্জ  পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদান আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূর্গাপুজাকে ঢাল হিসেবে ব্যবহার করতে নজর দিতে হবে: হুইফ জি ক

1

জামালগঞ্জের সড়কে খানাখন্দ জনদুর্ভোগ, চরমে- ঝুঁকিপূর্ণ যাতায়

2

দেশের প্রান্তিক পর্যায়ের কোনো মানুষও যেন চিকিৎসার সেবার বাইর

3

সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

4

স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আহত, থান

5

শান্তিগঞ্জে জামায়াতের গণ মিছিল

6

শান্তিগঞ্জের ব্যতিক্রমী এক উদ্যোগ প্রাথমিক শিক্ষায় আলোড়ন

7

বিএনপি জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে: কয়ছর

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

10

বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই- কয়ছর

11

সংস্কার কাজের জন্য পানি সরবরাহ কেন্দ্র বন্ধের মধ্যেও ভ্রাম্য

12

শাল্লায় সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

13

ফুটবল রেফারীজ এসোসিয়েশন’র আজীবন সদস্য রফিকুল ইসলাম সজিব

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

শাল্লায় জাতীয়বাদী কৃষক দলের উদ্যোগে কর্মী সম্মেলন

16

দেয়ারাবাজারে বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা

17

জেলা সার্ভেয়ার এসোসিয়েশন মিলনমেলা ও মতবিনিময় সভা

18

তাহিরপুরে উপজেলা শিক্ষা অফিসারকে হয়রানির অভিযোগ

19

ফোরলেন সড়ক প্রকল্পের কাজ বন্ধ, ধুলার শহর শান্তিগঞ্জ

20