স্টাফ রিপোর্টার
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এই উপলক্ষে ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ূন কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন। স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ—সিলেটের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম। উপস্থাপনা করেন সুনামগঞ্জ জেলার রেঞ্জ অফিসার সাদ—উদ্দিন আহমেদ ও মো. রিরাজ উদ্দিন।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালি সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।