সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা


স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল আড়াইটায় পৌরসভা মিলনায়তনে আয়োজিত অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, নতুন অর্থবছরের জন্য সর্বমোট আয় ধরা হয়েছে ৫৪ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা। সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।
তিনি বলেন, এটি একটি সময়োপযোগী ও উন্নয়নমুখী বাজেট। পৌর নাগরিকরা সময়মতো পৌর কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও জানান, '২৫ শহর স্যানিটেশন প্রকল্প' (বৈদেশিক ঋণ অর্থায়ন আলোচনাধীন)-এর আওতায় শহরতলীর বুড়িস্থল এলাকায় আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ খাতে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে।
এ ছাড়া 'বাংলাদেশের প্রবৃদ্ধি করিডোরের রূপান্তর ও শহরগুলোর ক্ষমতায়ন' প্রকল্পের আওতায় আরও ১০ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।

পৌর প্রশাসক বলেন, পৌরসভার প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব শ্রেণি-পেশার নাগরিকের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা, সম্ভাব্য ব্যয় ৩০ কোটি ১২ লাখ ৬২ হাজার ৫৪৫ টাকা এবং উদ্বৃত্ত ছিল ৫ কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৬৩৩ টাকা।
বাজেট অধিবেশনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েসসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সাংবাদিক

1

মন্ত্রিসভা নিয়ে আলোচনায় সুনামগঞ্জের দুই সংসদ সদস্য- কয়সর ও ম

2

সুনামগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

৫ কিলোমিটার জুলাই ম্যারাথন অনুষ্ঠিত

5

ডামী নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে বিচারের আওতায়

6

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনু

7

‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

দোয়ারায় ইউকে প্রবাসী আমিরুল হক'র সহযোগিতায় বসতঘর পেলো হতদরিদ

10

'এসএসসি পরীক্ষাকেন্দ্র ও খেলার মাঠ চালুর চেষ্টা করবো'

11

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

12

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ অনুষ্ঠান

13

শিক্ষার্থীদের হাতে গাছ, সবুজের বার্তা ছড়াল জনউদ্যোগ

14

গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

15

বাদাঘাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

16

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দো

17

উদীচী ঢাকা মহানগর সম্মেলনের চতুর্দশ সম্মেলন

18

তাহিরপুরে ভুঁয়া এনএসআই সদস্য আটক

19

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

20