সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jan 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে হাওর রক্ষা বাঁধে চরম ঢিলেমি, আগাম বন্যার শঙ্কায় কৃষকরা

শান্তিগঞ্জ সংবাদদাতা
শান্তিগঞ্জ উপজেলার ছোট-বড় ২৩টি হাওরের বেশির ভাগ ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শুরু হয়নি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে তিন সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও কাজ না শুরু হওয়ায় হাওরপাড়ের কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। যেসব হাওরে কাজ শুরু হয়েছে, সেখানেও গতি অত্যন্ত ধীর বলে অভিযোগ স্থানীয়দের।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঘোষণা ও নীতিমালা অনুযায়ী, গত ১৫ ডিসেম্বর থেকে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অজুহাত দেখিয়ে অধিকাংশ বাঁধের কাজই শুরু হয়নি। উপজেলা পর্যায়ে হাওরে ফসল রক্ষা বাঁধের স্কিম প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা জানিয়েছেন, শান্তিগঞ্জ উপজেলার ২৩টি হাওরে মোট ৬৭টি প্রকল্প সম্প্রতি চূড়ান্ত করা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (পিআইসি) কার্যাদেশ দেওয়া হয়েছে। তবে এখনো অধিকাংশ পিআইসির ব্যাংক হিসাব খোলা হয়নি।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক এই চার উপজেলা নিয়ে গঠিত দেখার হাওর জেলার অন্যতম বৃহৎ হাওর। এটি বোরো ফসলের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত। এ হাওরে প্রায় ১২ হাজার হেক্টর ফসলি জমি রয়েছে। চলতি মৌসুমে শান্তিগঞ্জ অংশের উথারিয়া বাঁধের মূল ক্লোজার এখনো অরক্ষিত অবস্থায় রয়েছে। নির্ধারিত সময়ের ২৮ দিন পার হলেও কাজ শুরু না হওয়ায় ১২ হাজার হেক্টর বোরো ফসল হুমকির মুখে পড়েছে।

দেখার হাওরের উথারিয়া, হলদির কাড়া, ছাইয়া কিত্তা ও দিঘদাইড় এই চারটি প্রধান বাঁধ মহাসিং নদীর সঙ্গে সংযুক্ত। এসব বাঁধের ভাঙন দ্রুত ও টেকসইভাবে মেরামত না হলে চার উপজেলার কয়েক লাখ কৃষকের ছয় মাসের পরিশ্রম এক মুহূর্তে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে প্রতিবছরই এসব বাঁধের দিকে বিশেষ নজর থাকে কৃষক, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের। অথচ চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৯ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য সাতটি পিআইসি গঠন করা হলেও অধিকাংশ প্রকল্পে এখনো কাজ শুরু হয়নি। আস্তামা অংশের মাত্র দুটি পিআইসি আংশিক কাজ শুরু করলেও বাকিগুলো নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নিষ্ক্রিয় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দেখার হাওরের সাতটি প্রকল্প এলাকায় কোথাও কাজের বিবরণীসংবলিত কোনো সাইনবোর্ড নেই। কৃষকদের অভিযোগ, কোথায় কত টাকার কাজ হচ্ছে, কে করছে, কবে শেষ হবে এ বিষয়ে স্থানীয়দের কিছুই জানানো হয়নি। কোনো কোনো জায়গায় ইচ্ছামতো মাটি কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছে, যা টেকসই হবে না বলে আশঙ্কা করছেন তারা।

আস্তামা গ্রামের কৃষক আলিম উল্লাসহ একাধিক কৃষক জানান, উথারিয়া ক্লোজার এই হাওরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পয়েন্ট। এটি অরক্ষিত রেখে অন্য জায়গায় কাজ করলে কোনো লাভ হবে না। আগাম বন্যা এলে বোরো ফসল ঘরে তোলা সম্ভব হবে না। প্রতি তিন বছর পরপর এ এলাকায় আগাম বন্যা আসে। বিগত তিন বছর ভালো ফসল হলেও এ বছর কৃষকদের জন্য দুর্যোগের বছর হতে পারে বলে আশঙ্কা তাদের।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান মোহন বলেন, সব পিআইসিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। দেখার হাওরে দুই-তিন দিনের মধ্যে পুরোদমে বাঁধের কাজ শুরু হবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, হাওরের পানি নিষ্কাশনের জন্য উথারিয়া ক্লোজার খোলা রাখা হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হবে।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবায় সীমান্ত অতিক্রম রোধে চেলা নদীতে প্রশাসনের লাল পতাক

1

ভিটেছাড়া করার অভিযোগ: ঘর পোড়ানো ও মারধরের ঘটনায় মানববন্ধন

2

ছাতকে মানিকের হত্যাকারী আ. লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি

3

ভাটি বাংলার কল্যাণে এম এ লতিফ জেপিকে মনোনয়ন দেওয়ার দাবি প্রব

4

দিরাইয়ে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

5

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

6

জেলার সম্মানিত নবীন সদস‍্যবৃন্দের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায়

7

দোয়ারাবাজারে ঐতিহ্যবাহী ৩৪তম নসকস মেধাবৃত্তি পরীক্ষার কার্যক

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

বিজিবি”র পৃথক অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ গরু আটক

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নত

12

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের বার্ষিক সাধারণ সভা

13

মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেল

14

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে - সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্

15

শান্তিগঞ্জে মৎস্য অধিদপ্তর এবং এফএও এর প্রকল্পের আওতাভুক্ত প

16

দোয়ারায় চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

17

‎সুবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনকে ইউজিসির স

18

নারী শিক্ষার অগ্রগতিতে সংবর্ধনা ও সম্মাননা

19

সিলেট রেঞ্জ ডিআইজির পূজা মণ্ডপ পরিদর্শন

20