সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহিদের স্মরণে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল' কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে "আইডিয়া প্রতিযোগিতা" আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।


তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গত রবিবার পরিষদ, সুনামগঞ্জ এর বাস্তবায়নে মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শহিদদের স্মরণে ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচি উদ্বোধন করেন  জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক   ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। 


এসময় জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা স্মরণে এ কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়শা আক্তার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মোঃ আয়াতুল্লাহ ইসলাম এর পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন এবং ‘গ্রিন স্কুল, ক্লিন স্কুল’ কর্মসূচির গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাসিয়ামারা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব

1

জগন্নাথপুরে মাতৃদুগ্ধ সপ্তাহে মতবিনিময় সভা

2

এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

3

জামালগঞ্জে ইউএনও মুশফিকীন নূরের অপসারণ দাবি

4

পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি'র স্থায়ী ক্যাম্পাস দ্রুত স্

5

শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

8

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

9

সংবাদ প্রকাশের পর দোয়ারায় দুই বৃদ্ধাকে অনুদান

10

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিপুল ভোটে জয় লাভ করবে-কয়ছ

11

'সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাগঞ্জ-বিয়ানীবাজারবাসীর

12

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

13

সুনামগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা

14

শান্তিগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

15

টানা চার দশকের নির্ভীক সাংবাদিক আকরাম উদ্দিনকে সম্মাননা প্রদ

16

দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

17

সিলেটে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা

18

জমিয়েত নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20