সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট অঞ্চলে বিনার উদ্ভাবিত নতুন জাতের পরিচিতি চাষাবাদ ও কলাকৌশল সম্প্রসারান বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।
এসময় তিনি বলেন, কম সময়ে অধিক ফসল উৎপাদনে বিনা বিভিন্ন নতুন জাতের উদ্ভাবন করেছে।এগুলো সঠিক ভাবে চাষাবাদ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারবে।তাছাড়া কম সময়ে একই জমিতে কয়েকবার ফসল উৎপাদন করা যাবে।
বিনা মহাপরিচালক ডা.শরিফুল হক ভূইয়ার সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মাকসুদা ইয়াছমিন,অতিরিক্ত পরিচালক ড.মো.মোশাররফ হোসেন,উপ-সচিব মো.মনিরুজ্জামান, পিএসও ও প্রকল্প পরিচালক ড. মো.মাহবুবুল আলম তরফদার,পিএসও ও উপ-প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আশিকুর রহমান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক,জেলা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিক প্রমুখ।
কৃষক প্রশিক্ষণে সুনামগঞ্জ ও সিলেটের কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করে।তাদেরকে বিনার জাত চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
পরে কৃষক কৃষাণীর মধ্যে লেবুর চারা বিতরণ করেন, কৃষি মন্ত্রনালের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।##