সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

দোয়ারায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলারর নরসিংপুর ইউনিয়নের রগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নেরর রগারপাড় (বড়ময়দান) গ্রামের মৃত আব্দুস শফিক লালা'র পুত্র লায়েক মিয়া ও আলতাব আলী'র পুত্র উমর আলী পরিবারের মধ্যে জমিজমা সক্রান্ত পূর্ব থেকে বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জায়গায় হালচাষকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় দু'পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 


প্রথম পক্ষ লায়েক মিয়া জানান,আমাদের বাবার ক্রয়ক্রিত জমিতে গতকাল হালচাষ করি, কিন্তু কেউ বাঁধা দেয়নি। আজ বাড়িতে কেউ না থাকায় তারা জমির আইল কাটতে আসে। এসময় দেখতে পেয়ে বাড়িতে থাকা লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করে উমর আলী'র লোকজন। এতে মফিজুর রহমান (৫৮), আপ্তাবান নেহা (৬৪),লায়েক মিয়া (৪০), তারেক মিয়া (৩৫) গুরুতর আহত হয়। তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে

উমর আলী বলেন, আমাদের নিজস্ব মালিকানা জমিতে তারা জোরপূর্বক দখল করে হালচাষ করতে আসে। বাঁধা দিলে তারা আমাদের মারধর করে। এতে উমর আলী, সমুজ আলী'র পুত্র  ফখর উদ্দিন ও আলিম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। 

এবিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক প্রজন্মকথার প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান

1

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল সেক্রেটারি অলিদ

2

এনসিপির পদযাত্রা ঘিরে সংবাদ সম্মেলন

3

র‌্যাবের জালে সেই পেঁয়াজ প্রতারকচক্র

4

মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

5

দোয়ারায় পঞ্চগ্রাম মাদরাসায় কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

6

যাদুকাটায় বিজিবি ও প্রশাসনের অভিযানে বন্ধ অবৈধ পাড়কাটা, স্বস

7

সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

8

এক জোড়া লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি!

9

তাহিরপুরে উপজেলা শিক্ষা অফিসারকে হয়রানির অভিযোগ

10

পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ

13

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সুবিপ্রবিতে

14

জেলা প্রশাসকের কাছে জামায়াতের ৫ দফা দাবীতে স্মারকলিপি

15

সুনামগঞ্জে পাচ উপজেলায় শিলাবৃষ্টি

16

জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান

17

শান্তিগঞ্জে হাডুডু উৎসব: ৪০ দলের অংশগ্রহণে মুখর জয়কলস গ্রাম

18

কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি সুনামগঞ্জের তাহমিদ আ

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20