সুনামগঞ্জ , ইংরেজি, বাংলা, হিজরি
শিরোনাম
সুনামগঞ্জ টাইমস
প্রকাশ : Aug 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

শান্তিগঞ্জ প্রতিনিধি
"প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অর্থনৈতিক অগ্রগতির অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও
আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলকক্ষে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত  হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, এনজিও সংস্থা আরপিডব্লিউ এস প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সদস্য ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল যুব র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ।

বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষ যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের হাতে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে শীতার্তদের পাশে ‘কর্ণিকার মুক্ত স্কাউট গ্রুপ’: কম্ব

1

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

2

সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল

3

বর্ষায় হাওরে পানি না থাকায় নৌকা বিক্রিতে ভাটা, ক্ষতির মুখে ব

4

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মিজান চৌধুর

5

শান্তিগঞ্জে এমপি প্রার্থী এডভোকেট ইয়াসীন খানের ওয়ার্ড সভা

6

তরুণ ভলান্টিয়ারদের নিয়ে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন শীর্ষক ও

7

হালুয়ারঘাট-ধারারগাঁও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যারিস্টার

8

জুলাই শহিদ ও জুলাই যোদ্ধা ভাতার জন্য আবেদন আহ্বান

9

দোয়ারায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

10

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে নতুন সভাপতি শামস শামীম

11

দিরাইয়ে মামলাবাজের দৌরাত্ম্যে পুরুষশূন্য মকসদপুর গ্রাম ভোগান

12

জুলাই আন্দোলনকে স্থিমিত হতে দেয়নি আমাদের সাহসী মেয়েরা: জেলা

13

ছাতক থানা পুলিশের বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার

14

সুনামগঞ্জে মাদকবিরোধী ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন

15

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

16

জগন্নাথপুরে জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ

17

টাঙ্গুয়ার হাওরে ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

18

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জয়নুল জাকেরীনের মো

19

দোয়ারায় এনসিপি নেতার বিরুদ্ধে দোকানের জমি দখলের অভিযোগ

20